মিম!
আর ভালবাসা কখন হইসে সেটা তো এখন ঠিক করে বলতে পারি না!একবার কোচিংয়ের ব্যাচ চেইঞ্জ করার পর বুঝলাম আমি হয়তো একে ভালবাসি! কিন্তু আমি তো আগে থেকেই অন্য একজনকে ভালবাসি!তো নতুন করে আরেকজনকে কীভাবে ভালবাসবো!সে মেয়েটা রূপা!আমি তো রূপাকে ভালবাসি!কিন্তু মিমকে কেন এতটা মিস করতেসি!তখন বুঝলাম মিমকেই আমি ভালবাসি! আর রূপা শুধু আমার আকর্ষণ আর কিছুই না ওর জন্য আমি শুধু একটা মেয়ের প্রতি আমার আকর্ষণ অনুভব করি আর বেশি কিছুই না!কারণ রূপার প্রতি ভালবাসাটাও আমার জিৎবসত,প্রথম দেখায় কাউকে ভালবাসা যায় না,লাইক ও করা যায় না বাট আমি মনে করতাম প্রথম দেখায় যখন ভাল লেগেছে হয়তো আমি ওকে ভালবাসি! রূপা খুব সুন্দর,একজন ভাল,এডুকেটেড ও বটে বাট আমি ওর প্রতি আকর্ষিত ছিলাম!
কিন্তু মিম!ওর প্রতি আমার তো কোন আকর্ষণই ছিল না!শুধু ওর দিকে তাকালে মনে হয় আমার পুরো জীবন এভাবেই শেষ হলে সবচেয়ে সুখে থাকবো আমি!ও আমার পাশে থাকলেই আমার সব পাওয়া হয়ে যাবে!ওর সাথে কথা বললে আমার সবব দুঃখ চলে যাবে!ওকে ঘিরেই আমার জীবন আমার সব আমার শুরু,শেষ!তবে কখনো ওর প্রতি লোভ ছিল না!ছিল না ওর থেকে কিছু পাওয়ার আশা!ওর সাথে কথা খুব কম বলা হয়েছে!কিন্তু যতক্ষণ বলতাম ততক্ষণ মনে হতো এর চেয়ে ভাল সময় আর কী হতে পারে! ভালতো আমি মিমকেই বাসি!কিন্তু এটা বুঝতে এতটা দেরি করে ফেলেছি যে হয়তো আর কখনোই ওর সাথে দেখা হবে না বলা হবে না মিম ভালবাসি ভালবাসি ভালবাসি! মিম আমি তোমাকে খুব ভালবাসি!
চলবে কী আমার সাথে একপথে!তোমার পথে কাটা হবো না!তোমার জন্য পথ সুগম করবো!পারবে যেতে পথে আমার সাথে!তুমি যে পথে যাবে সেটাকেই আমি আমার পথ বানিয়ে নিব!তবে হ্যাঁ আমার ফ্যামিলি থেকে আলাদা না হয়ে!যদি চাও তাহলে এ পথে আসতে পার!রাস্তায় তো নামতেই হবে না! তবে আমার সাথে নামতে হবে এমনটা না! তুমি না চাইলে আসবো না তোমার সামনে!বল চলতে দিবে এক পথে!
আমি তো অনেক দেরি করে ফেলেছি! জানি হবে কিনা দেখা কখনো,হবে কিনা এসব বলা কখনো তাকে! তবে ওকে ভালবেসে জীবন পার করে দিতে পারবো এ বিশ্বাস আছে!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



