গাঢ় নীল কবিতার খাতা,
তার পাতাতে মেশানো ক্লান্তি।
পাশে ধোয়া ওঠা কফি এক কাপ,
তবু কাটছেনা যেন শ্রান্তি।
কিছু কবিতার ওপাশেতে,
এখনো নীরব কুয়াশা ঘেরা।
সেখানে কালো জলে ভাসা কাব্যেরা করে,
একলাই ঘোরাফেরা!
এই নিঝুম মধ্যরাতে,
কত চাপা পড়ে থাকা কষ্ট-
কত প্রেয়সীর আঁখিটানা কাজলেতে-
জানি হয়ে যাবে নষ্ট!
চেনা মানুষেরা সবাই ঘুমিয়ে আছে।
তবু মায়াবতী,আমি রেখেছি তোমারে,
কল্পে আমারি কাছে!
আলতো ছুয়ে চোখের পাতায়,
ঘুম তোমার ভাঙাতে চাই!
নতুন ভোরের আলোয় তোমার-
ঠোঁটের ভাষা পড়তে চাই!!
ওগো মেঘ মায়াবতী কন্যা-
হাতটা নাহয় ছুয়েই দিলে অল্প।
ঐ খোপার ফুলে লিখবো আমার-
সাঁঝ-সকালের গল্প!!
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


