স্বপ্ন বেচার স্বপ্ন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাবছি এবার অনেক গুলো
স্বপ্ন বেচে দেবো।
নিলাম হলে ঘামের রঙের-
রোদন রোদন ভাবের দলের-
কালচে মেঘের ক্লান্ত কিছু,
আকাশ কিনে নেবো।
কষ্ট হবে।তবু কিছু,
স্বপ্ন বেচে দেবো।
.
ভাবছি কিছু নীলাভ সবুজ-
দুঃখ কিনে নেবো।
স্তব্ধ হওয়া ধূসর ঘাসে-
বিষন্নতার ভীষন ভাঁজে-
রুদ্ধ হওয়া আকাশতলে,
সবুজ ছুয়ে দেবো।
পড়লে অভাব,নাহয় আরো-
স্বপ্ন বেচে দেব।
.
আমার ছোট্ট জানালাতে,
উথাল-পাথাল জোছ্না যখন-
ঘিরবে এসে রাতে।
জমবে বিষাদ নীল,
কিছু শক্ত অযুহাতে।
.
খুব ধীর্ পায়েতে হেঁটে।
খুব নীরব করা একলা বনে,
খুঁজবো ভীষন খেঁটে,
কিছু নীল জোছনার ঝড়।
আর স্বপ্ন বেচে কেনা আমার-
মন খারাপের চর।
.
সব নষ্ট চোখের জলে,
আজ ঠিক বসাবো মেলা।
আর সিক্ত চোখে দেখবো আবার,
ধূসর ভোরের খেলা।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।...
...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির...
...বাকিটুকু পড়ুনকোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,...
...বাকিটুকু পড়ুন