somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নববর্ষ,মঙ্গল শোভাযাত্রা ও আমার কিছু কথা।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ।যেকোন হিসেবে আমাদের বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্যের খুব জোরালো নিদর্শন এটি।
প্রতিবছরই বৈশাখ আসে।পরম আদরে বরণ করে নিই আমরা নতুন বৎসরকে।বরন করে নিই আমাদের আজন্ম লালিত ঐতিহ্যকে নতুন করে।
তবে কখনই এই বরণ করে নেয়ার পথটা মসৃন থাকে না।হাজার প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।আর সবচেয়ে দুঃখের ব্যাপার হলো,বাধা গুলো আসে আমাদের স্বজাতির কাছ থেকে।নিজস্ব সভতার প্রতিটি উপাদানকে যাদের নিজের মধ্যে পরম মমতায় লালন করার কথা ছিলো তাদের কাছ থেকে।
.
সেই স্বাধীনতা পূর্ব সময় থেকেই একটা গোষ্ঠী আমাদের পিছু লেগে আছে।স্বাধীনতার পূর্বে তারা ছলে বলে কৌশলে চেষ্টা করেছে আমাদের মধ্য থেকে নিজস্ব ঐতিহ্য প্রীতিটা ধ্বংস করে দিতে।যারা নিজেদের ঐতিহ্য,পূর্ব ইতিাসকে নিজেদের মধ্যে ধারন করতে পারে না তারা আর যাই করুক কখনও স্বাধীন হতে পারে না।
.
ভিনদেশী শাসকগোষ্ঠীর সাথে হাত মেলানো সেই গোষ্ঠী কিন্তু সেবার বিফল হয়েছিলো।
এরপর অনেকগুলো বছর কাটলো।স্বাধীনতার পর পদ্মা,মেঘনায় বহু জল গড়ালো।
কিন্তু সেই কালো গোষ্ঠীর থাবা থেকে আমাদের মুক্তি মিললো না।
.
অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে তারা আমাদের মধ্যে এমন একটা প্রজন্ম তৈরী করতে সক্ষম হলো যারা নিজেদের ঐতিহ্য বুকের ভেতর লালন করতে জানে না।অহেতুক সাম্প্রদায়িকতার বিষবাষ্প বুকের ভেতর পোষন করে রাতে ঘুমাতে যায়।
অন্ধকার কাটেনা।
.
আমরা আসলে আমাদের প্রজন্মের মাঝখানের এই বিভ্রান্ত অংশটুকু চাই নি।তাদের বিভ্রান্ত করা হয়েছে।তারা অলীক কথাবার্তায় বিশ্বাস ও করছে।
.
তাই আজ আমাদের শুনতে হয় পহেলা বৈশাখ কোনৌ বাঙালী ঐতিহ্য নয়।বিশেষ কোনো ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানের ছদ্মবেশ মাত্র।
.
একটি সভ্যতা সৃষ্টি হয়।এগিয়ে চলে।সেখানে নানা মত,ধর্মের মানুষের পদচারনা ঘটে।সৃষ্টি হয় নানা সামাজিক আচার।লালন করা হয় নানা ঐতিহ্য।
.
সময়ের সাথে সাথে ঐতিহ্য গুলোও পালিত হতে থাকে।তবে বৈচিত্রের মাধ্যমে।নানানতুন বিষয়ের সম্মেলন ঘটে সেখানে।
.
তাই যারা বল পহেলা বৈশাখ বাঙালী ঐতিহ্য নয় বা মঙ্গল শোভাযাত্রা পহেলা বৈশাখের তুলনামূলক নতুন সংযোজনা বলে ঐতিহ্যের দাবীদার নয়।তাদের প্রতি করুনা করা ছাড়া আমার জন্য আর কোনো উপায় নেই।
.
মঙ্গল শোভাযাত্রা আমাদের নতুন বছরের এক প্রতীকি মিছিল।আমরা আমাদের গোটা সংস্কৃতিটা ধারন করার চেষ্টা করি এর মাঝে।
আমরা মুখোশ পড়ে বনে বাদাড়ে যাই হিংস্র পশু থেকে রক্ষা পেতে।লক্ষীপেঁচা,ডোরাকাটা বাঘ আমাদের প্রকৃতির উপাদান
.
আমরা গোটা বিষয়টাই ধারন করার চেষ্টা করি মঙ্গল শোভাযাত্রায়।নতুন বছরে নতুন ভাবে পথ চলার শপথ নিই।কোনো কিছুর উপাসনা করতে আমরা মঙ্গল শোভাযাত্রায় হাজির হই না।
.
শুভ বুদ্ধির উদয় হোক সবার।জয় হোক মানবতার।বাঙালী বেড়ে উঠুক তার আপন মহিমায়,বুকে লালন করুক আপন ঐতিহ্য।
.
সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×