somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত্নকথা

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা বিকেল কেটে যায়।
সপ্ত সুরে আযান ধরে মসজিদের মোয়াজ্জেন।
তুলসী তলায় প্রদীপ জ্বলে।
প্রদীপ জ্বলে,প্রদীপ গলে-
পাতায় পাতায়,মেঘের জলে-
শিরশির শব্দে বট তলায় হয়ে যায় কত কথা।
কেউ নীরব থাকেনা।
।
কেউ নীরব নেই দেখো।
রাত ঘন হয়ে মিলিয়ে যায় তবু সবাই কথা বলে।
হাসলে হাসে,কাদলে কাদে,এক থালেতে খায়।
শুভ্র দাড়ির কাজির কাছে,ছাদনা তলায় যায়।
সবাই কথা বলে, শুধু তুমি বলো না।
।
পৃথিবী যখন প্রজাপতি,তারপর লতা,তারপর মেঘ হয়ে মিলিয়ে যাবে দূরে।
তখন দেখবে তুমি আর কথা বলতে পারছো না।
দেখবে তোমার মুখ ভীষন হালকা।
দেখবে তোমার নাকের নোলক হাতে ছোয়া যায় না।
দেখবে তুমি ঘাসে পা মেলাতে পারো না-
একটা পায়েল ঝন ঝন করে বাজেনা আর।
দেখবে আকাশের তলে আকাশ থাকেনা।
সমুদ্র থাকেনা,বালু থাকেনা সমুদ্রের পরে।
অর্থব হয়ে যাবে তোমার জগৎ কিংবা আমার জগত।
আমিও তোমায় দেখবো,কিন্তু ডাকবোনা,তখন তো ডাকা যায় না।
তখন আমার ভরাট কন্ঠ মিলিয়ে গেছে কয়েক শত গদ্য ছন্দ নিয়ে।
তখন তোমার খুব কথা কইতে ইচ্ছে করবে দেখো।
তুমি ঘাস কে হিংসে করবে,খয়েরী হাঁস কে হিংসে করবে,বট গাছের তলায় তোমার কষ্ট শুকনো পাতায় ঝরে পরবে রোজ।
আমি কি সইতে পারি ওসব বলো?
তার চেয়ে বরং কথা বলো।
যেই ভাষাতে তোমায় আমি চিনতে পারি,
নূপুর দামে কিনতে পারি।
বেচতে পারি রূপোর থালে,বকুল ফুলের শুভ্র ডালে।
সেই ভাষাতে কথা বলো।
কওনা কথা,জানছো না তো-
পুরছে হৃদয় রোজ।
তার চেয়ে বরং কথা বলো।
একটু খানি কথা বলো।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×