মেঘমল্লার !
৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি যেন আমায় তুলে ধরেছে ! হাতের তালুতে পা মুঠো করে নিয়ে উপরে বাড়িয়ে দিচ্ছে ক্রমশ ! এই তো থানকুনি লতা ছেড়ে গেল গোড়ালি ! কোমরের খাঁজে মুখ ডোবানো হরিণী ঝিরঝির কাঁপনে চমকালো খুব; তারপর এক দৃষ্টিতে তাকিয়েই রইলো, তাকিয়েই রইলো যেন এই আমাকে দেখেনি কখনও । আমি একটা পাখি শিকারীর তাক করা ডালটা দুলিয়ে উঠতে লাগলাম আরো উপরে । দেখা হয়ে গেল এক জেট পাইলটের সাথে, জানালায় মুখ নিয়ে হেসে হেসে জানালাম, শুভ হোক ! মঙ্গল হোক । হাত নাড়িয়ে সে কিছু বোঝাতে চাওয়ার আগেই এই হালকা পলকা হয়ে যাওয়া শরীর সেই অদৃশ্য হাতের ভিতর উড়তে লাগলো আরও উপরে । আমি নিচের ভারী ভারী বাহন আর দেখতে পাই না, দেখতে পাইনা ভারী ভারী শরীর । এখন আমার চারপাশে শুধু মেঘ আর আলো ; চিবুকে উষ্ণতা আর কোমলতার দুইটি আঙুল ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন