সালটা ১৯৮৩ !
সবেমাত্র এইচ এস সি পাশ করেছি !
নটরডেম কলেজ বি গ্রুপ থেকে আমি সর্বাধিক নম্বর পেয়েছি !
ফাদার পিশোটো ,ফাদার ব্যনাস, গাজী আজমল স্যার সহ সবাই বাহ্বা দিল !
বুকটা ভরে উঠলো গর্বে ! চোখে রাজ্যের স্বপ্ন !
বন্ধুরা বললো : বুয়েট না মেডিকেল ?!
আমি : আফকৌর্স বুয়েট !
ওরা : আরে দোস্ত মেডিকেল, সবাই ডাক্তার হতে চায় আর তুই কিনা লোহালক্কর-যন্ত্র কারিগর ?!
আমি : পাগল ! ডাক্তার হলে তো সারাটা জীবন যাবে রোগে শোকে, মানুষের দূ:ক্ষে আর কান্নাকাটির সাথী হয়ে !
'লাইফ' টা তো 'হেল' হয়ে যাবে ! আর আমি উত্তম কুমার হতে চাই না ,সাগরিকা (সূচিত্রা সেন ) কেও চাই না !
বন্ধুরা হাল ছেড়ে দিল !
শেষ অবধি সেই আমি কিনা গিয়ে হলাম ডাক্তার ! আসলে মায়ের কথার অবাধ্য হতে পারিনি ! কেননা আমার পরিবারে
ছিল চরম ট্রাজিডী ! তাই পুরো জীবনটাকেই পাল্টে ফেলতে হল ! কি কারনে তা পরের পর্বে জানাব !
বি:দ্র: আগে কখনো লেখালেখি করিনি ! তাই সবাই কে ক্ষমাসুন্দর চোখে দেখতে অনুরোধ রইলো !
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



