somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ প্রাণের বিনিময়ে

২১ শে মার্চ, ২০০৬ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাত্তরের 7 মে যশোর জেলার তেঘরিয়া গ্রামে ঘটে ভয়াবহ এক নারকীয় গণহত্যার ঘটনা। ঐ দিন পাকহানাদার বাহিনী যশোর ক্যান্টনমেন্ট থেকে এসে পুরো তেঘরিয়া গ্রামটি জ্বালিয়ে দেয়। এর কারণ হিসেবে জানা যায়, আগেরদিন 6 মে ভোরে 4 পাকহানাদার যশোর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসে 4 কিলোমিটার দূরবতর্ী তেঘরিয়া গ্রামে ঢুকে এক মহিলাকে ধর্ষণ করে। মহিলার স্বামী তার চোখের সামনে ঘটে যাওয়া এই মর্মানত্দিক ঘটনার প্রতিবাদ জানালে হানাদার পাকবাহিনী তাকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। মুহূর্তে খবরটি রাষ্ট্র হয়ে যায় গ্রামময়। বিক্ষুব্ধ প্রতিবাদী জনতা 4 পাকসেনাকে ধাওয়া করে 2 জনকে হত্যা করে, 1 জনকে আহত অবস্থায় তুলে দেয় শানত্দি কমিটির চেয়ারম্যানের হাতে। অপর জন পালিয়ে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতে পরদিন 7 মে যশোর ক্যান্টনমেন্ট থেকে কয়েক প্লাটুন সৈন্য এসে তেঘরিয়া গ্রামটি ঘিরে ফেলে, পুরো গ্রামে আগুন ধরিয়ে দেয়। জ্বালিয়ে দেয় বাড়ি-ঘর, সহায়-সম্পত্তি সবকিছু। সেদিন গ্রামে এমন কোনো যুবতী, কিশোরী ও মধ্য বয়স্কা নারী ছিলেন না, যারা পাকহানাদার বাহিনীর লালসার শিকার হননি। এই বর্বর অগি্নদাহ চলার সময় তেঘরিয়ার বহু মানুষ পাশর্্ববতর্ী ধোপাখোলা গ্রামের একটি আমবাগানে আশ্রয় নেয়। পাকবাহিনী এসে এই বাগান ঘিরে ফেলে এবং বাছাই করে 34 বাঙালি নারী-পুরুষের একটি দলকে বাগান সংলগ্ন রেল লাইনের ওপর দাঁড় করিয়ে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্রাশফায়ারে নির্মমভাবে হত্যা করে। নিহতদের অধিকাংশই তেঘরিয়া ও ধোপাখোলাসহ আশপাশের গ্রামের। ধোপাখোলার মানুষ আজো নিহত 34 জনের মধ্যে 17 জনের নাম স্মরণ করতে পারেন। এরা হলেন শহীদ ডা. আবদুস সাত্তার, নজরুল ইসলাম, খলিলুর রহমান, মোশারফ হোসেন, আবদুল আজিজ, আবদুর রশিদ, মকছেদ হোসেন, মোকসেদ আলী, মকলেছুর রহমান, ছলেমান বিশ্বাস, জিন্নাত আলী, মফিজ উদ্দিন, আবু বক্কর, রবিউল ইসলাম, ইয়ারত আলী, খোসদেল বিশ্বাস ও মহসিন।
হানাদার পাকবাহিনী তেঘরিয়া গ্রাম ভস্মীভূত করে, ধোপাখোলা গ্রামটি লণ্ডভণ্ড করে দিয়ে আমবাগানে ত্রাসের রাজত্ব কায়েম করে 34 বাঙালিকে হত্যার পর ফিরে যায় যশোর ক্যান্টনমেন্টে। সেদিন বেঁচে যাওয়া গ্রামবাসীর আর সাহসে কুলায়নি নড়াচড়া করার। তাই পরদিন 8 মে স্থানীয় জনতা রেললাইনের ধারে গিয়ে 34টি মৃতদেহকে উদ্ধার করে রেললাইনের পাশেই সমাধিস্থ করেন।

গবেষক: ড. আবুল আজাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×