সিলেট জেলার বালাগঞ্জ থানার আদিত্যপুর, দামপাড়া, চাঁনপুর, ইলাশপুর, তাজপুর, মনতলা, বুরুল্লা ও পশ্চিম সিরাজনগরে পাক হানাদার বাহিনী হামলা চালায় একাত্তরের 14 জুন। পাক বাহিনী ও তাদের স্থানীয় দোসররা আদিত্যপুর সরকারি প্রাথমিক স্কুলের নিকটবতর্ী তাজপুর-বালাগঞ্জ সড়কের পাশে 65 জন নিরীহ বাঙালিকে এখানে গুলি করে নির্মমভাবে হত্যা করে।
সিরাজগঞ্জ জেলার সদর থানার বাগবাটি ইউনিয়নের হরিনা গোপাল ও বাগকাটিতে পাক হানাদার বাহিনী হামলা চালায় একাত্তরের 31 মে। স্থানীয় রাজাকার ও শানত্দি কমিটির সদস্যরা তাদের সহযোগিতা করে। ঐ দিন ভোর 5টা থেকে সকাল 8টা পর্যনত্দ এখানে হানাদাররা নির্মমভাবে হত্যা করে 80 জন নিরীহ গ্রামবাসীকে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


