somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ প্রাণের বিনিময়ে-6

২৭ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'71-এর 11 মে ঝালকাঠি জেলার নলছিটিতে সংগঠিত হয় ভয়াবহ এক গণহত্যার ঘটনা। ঘটনার 3 দিন আগে পাকহানাদার বাহিনী নলছিটি থেকে বেশ কিছু সংখ্যালঘু নারী-পুরুষকে ধরে এনে থানায় আটক রেখে অমানুষিক নির্যাতন-নিপীড়ন চালায়। 8 মে আটক করা এসব স্বাধীনতাকামী নৌকাপন্থীরা একটাই অপরাধ করেছিল পাকহানাদার বাহিনীর স্থানীয় দোসর রাজাকার হওয়ার যোগ্যতা তাদের ছিল না। কারণ ওরা ছিল সংখ্যালঘু হিন্দু।
ঘটনার দিন 11 মে পাকহানাদার বাহিনী রাজাকার সহযোগে বন্দীদের নলছিটির তামাক পট্টির খালপাড়ে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রের ব্রাশফায়ারে হত্যা করে। ঘটনাস্থলেই শহীদ হন দশরথ কুণ্ডু, সুকুমার বণিক, অতুল কুড়ি, ভাষাণ পোদ্দার, শ্যামল কানত্দ রায়, কেষ্ট মোহন নন্দী, হরিপদ রায়, নেপাল কুড়ি, কার্তিক ব্যানার্জি প্রমুখ। নিহতদের তালিকায় আরো 3 জন ছিলেন। কিন' পাকহানাদার বাহিনী ও রাজাকাররা সকলের মৃতু্য নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করলে গুলিবিদ্ধ কালিপদ বণিক, অনিল দে ও ক্ষিতিশ দত্ত জেগে ওঠেন। স্বাধীনতার পরেও তারা বেঁচে ছিলেন, তবে এখন আর নেই। নলছিটির স্বনামধন্য শিক্ষক শচীন্দ্রনাথ দেকেও হত্যা করে হানাদার পাকবাহিনী। এখানে নিহত অন্য সকলের ক্ষেত্রে যা ঘটেছে, মৃতু্যর পর অনত্দত তাদের লাশ পাওয়া গেছে, কিন' শিক্ষক শচীন্দ্রনাথ দের লাশটা পাওয়া যায়নি।
দেশ স্বাধীন হওয়ার দীর্ঘ 27 বছর পর বুকে গুলি খেয়ে বেঁচে যাওয়া ক্ষিতিশ দত্ত তামাক পট্টির খাল পাড়ে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাস্থলে 3 শতাংশ জমি ঘিরে বধ্যভূমিটি চিহ্নিত করে একটি স্মৃতিফলক স্থাপন করেছিলেন। উপজেলা প্রশাসন তখন তাকে এ কাজে সহায়তা করলেও বর্তমানে এই বধ্যভূমিটি জঙ্গলাকীর্ণ ও আগাছায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এসব আগাছার আড়ালে হারিয়ে গেছে স্মৃতিফলকটি। বর্তমান প্রশাসনের এ ব্যাপারে কোনো আগ্রহ বা উদ্যোগ নেই। কিন' নলছিটির জনগণ প্রত্যাশা করেন তামাক পট্টির খাল পাড়ের এই বধ্যভূমিটি সংরক্ষণে সরকার এগিয়ে আসুক। ঘটনাস্থলে নির্মিত হোক একটি সমাধিসৌধ। যেখানে তারা স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে পারবেন।


গবেষণা: ড. আবুল আজাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×