somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম ও নারীঃ একটি মোহমুক্ত বিশ্লেষণ-4

০২ রা এপ্রিল, ২০০৬ দুপুর ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী সম্পর্কে কিছু খলিফার উদ্ধৃতি আমি দিয়েছি আগের লেখাগুলোতে। যে উদ্ধৃতিগুলোতে খুব বেশি ছোট করা হয়েছে নারীকে সেগুলো দেইনি কারণ সেগুলো পড়তে নিজেরও খারাপ লাগে। তবে ইসলামে নারীর অবস্থান ও ভূমিকা সম্পর্কে সুনির্দিষ্ট মতামত দিয়েছেন সর্বোচ্চ ইসলামী দার্শনিক ও অধ্যাপক ইমাম আল-গাজ্জালি (1058-1111)। ইমাম গাজ্জালিকে অনেকে নবী মুহাম্মদের পর সবচে' বড় ইসলামী চিন্তাবিদ বলে মানেন। অনেক বই লিখে গেছেন তিনি, যেহেতু শিক্ষকতা ছিল তার পেশা সেসব বই অনেক সুগ্রন্থিত। তার একটি বই আছে "The Revival of The Religious Sciences"। এতে তিনি নারীর ভূমিকাকে এইভাবে সংজ্ঞায়িত করেছেন।

"নারীর অবশ্যই ঘরে থাকা উচিত এবং তার প্রায়ই বাইরে যাওয়া উচিত নয়, তার বেশি জানা-শোনার দরকার নেই, এমনকি তার প্রতিবেশিদের সাথে তার বেশি যোগাযোগের দরকার নেই, শুধু অত্যাবশ্যক প্রয়োজনে সে তাদের সাথে দেখা করতে পারে। সে স্বামীর যত্ন নেবে এবং তার উপস্থিতিতে ও অনুপস্থিতিতে তাঁকে শ্রদ্ধা করবে এবং প্রতিটি ক্ষেত্রে তাঁকে সন্তুষ্ট রাখতে চেষ্টা করবে। সে তার (স্বামীর) সাথে প্রতারণা করবে না বা তার কাছ থেকে টাকা খসিয়ে নেয়ার চেষ্টা করবে না, সে তার (স্বামীর) অনুমতি ছাড়া অবশ্যই বাড়ির বাইরে যাবে না এবং যদি অনুমতি দেয়া হয় তবে খুব নি:শব্দে বাইরে যাবে। অবশ্যই পুরনো ও বিবর্ণ কাপড় পড়ে সে বাইরে যাবে এবং জনশূন্য রাস্তা বা অলি-গলি দিয়ে সে যাবে, বাজারকে এড়িয়ে যাবে, এবং নিশ্চিত করবে যে কোনো অচেনা ব্যক্তি যেন তার কণ্ঠ শুনতে না পায় বা তাকে চিনতে না পারে। যদি প্রয়োজন হয় তবু সে তার স্বামীর বন্ধুদের সাথে অবশ্যই কথা বলবে না।....তার একমাত্র দুশ্চিন্তা হবে তার ইজ্জত, তার বাড়ি এবং সেইসাথে তার নামাজ ও তার রোজা। স্বামীর অনুপস্থিতিতে তার স্বামীর কোনো বন্ধু যদি তাকে ডাকে তবে সে অবশ্যই দরোজা খুলবে না বা তার ডাকে সাড়া দিবে না যাতে সে নিজেকে ও তার স্বামীর সম্মান রক্ষা করতে পারে। তার স্বামী তাকে যেটুকু যৌন পরিতৃপ্তি দিতে পারে তাই তার গ্রহণ করা উচিত.....এবং যেকোনো সময় স্বামীর যৌন চাহিদা পূরণের জন্য নিজেকে পরিষ্কার ও প্রস্তুত রাখা উচিত।"

(উপরের লেখাগুলো টাইপ করতে করতে আমার মনে হচ্ছিল কত মুসলিম ভগিনী এগুলো পড়ে হয়তো ভাবছেন তারা না জেনে কত না এরকম পাপ করেছেন। আর আমি তাদেরকে এটা জানানোয় তারা নিশ্চয়ই আমাকে অনেক দোআ' করবেন।)

ইসলামের এই মহান শিক্ষক পুরুষদেরকে নারীদের বিষয়ে অত্যন্ত সাবধান করে দিয়েছেন এই বলে যে, "তারা অত্যন্ত ছলনাময়ী এবং ভীষণ ক্ষতিকর; তাদের নীতিবোধ খারাপ ও নীচুমনা।" গাজ্জালি এই বলেও অনুতাপ করেছেন যে, "পুরুষের উপর যত বিপদ, দুর্ভাগ্য ও গজব নেমে এসেছে তা এসেছে নারীর কারণে"। নিশ্চয়ই এই উক্তি করার পেছনে আদম ও হাওয়ার মিথটিই গাজ্জালিকে উদ্্বুদ্ধ করেছিলো। কারণ বেহেশতের বাগানে হাওয়ার সেই ভুল টির জন্যই পুরুষের এই পতন বলেই ধার্মিকেরা মানেন। গাজ্জালি সে কথাই বলেছেন তার "Book of Counsel for Kings" বইতে: যেসব সুনির্দিষ্ট বৈশিষ্টের কারণে উধর্্বালোকে অবস্থিত আল্লাহতায়ালা নারীদের শাস্তি দিয়েছেন সেগুলো হলো:

"বেহেশতের গাছ থেকে নিষিদ্ধ গন্ধম যখন হাওয়া খেলেন, তখন আল্লাহতায়ালা নারীকে আঠারোটি জিনিস দিয়ে শাস্তি দিলেন: 1. ঋতুস্রাব বা মিনস্ট্রেশন; 2. গর্ভবেদনা; 3. মা ও বাবার থেকে আলাদা হয়ে যাওয়া ও অপরিচিত ব্যক্তির সাথে বিবাহ; 4. সন্তান জন্মদান; 5. নিজের ব্যক্তিত্বের ওপর কোনো নিয়ন্ত্রণ না থাকা; 6. উত্তরাধিকার হিসেবে কম অংশ পাওয়া; 7. তালাকপ্রাপ্তা হওয়ার বিপদ ও তালাক দেয়ার অক্ষমতা; 8. পুরুষকে চারটি স্ত্রী রাখার বৈধতা দেয়া হয়েছে কিন্তু নারীর জন্য বরাদ্দ একটি মাত্র স্বামী; 9. ঘরের মধ্যে তাকে আবদ্ধ থাকতে হবে এই নিয়ম; 10. ঘরের মধ্যে তার মাথা সবসময় আচ্ছাদিত রাখতে হবে এই নিয়ম; 11. একজন পুরুষের সাক্ষ্যের সমান হবে দুইজন নারীর সাক্ষ্য এই নিয়ম; 12. নিকটাত্মীয়ের সাথে ছাড়া সে কখনো বাড়ির বাইরে যেতে পারবে না এই নিয়ম; 13. পুরুষেরা জুম্মাবারে, উৎসবে এবং জানাজার নামাজে অংশ নিতে পারে এবং নারীরা পারে না এই নিয়ম; 14. শাসনকর্তা এবং বিচারক হওয়ার ক্ষেত্রে অযোগ্য এই নিয়ম; 15. মস্তিষ্কের 1000টি উপাদান আছে যার মধ্যে একটি উপাদান নারীকে দেয়া হয়েছে আর বাকী 999টি আছে পুরুষের জন্য এই সত্য; 16. যদি কোনো নারী অপব্যয়ী হয় তবে তাকে শেষ বিচারের দিনে সমস্ত সমাজের শাস্তির অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এই সত্য; 17. যদি তাদের স্বামী মারা যান তবে তাদেরকে পুনর্বিবাহের আগে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে এই নিয়ম, 18. যদি তাদের স্বামী তাদেরকে তালাক দেন তবে তাদেরকে পুনর্বিবাহের আগে তিন মাস বা তিন ঋতুকাল অপেক্ষা করতে হবে এই নিয়ম।"

হা ঈশ্বর! কল্পকথার সেই হাওয়ার গন্দম ছেঁড়া বা খাওয়ার অভিযোগে এই পৃথিবীর কোটি কোটি মুসলিম ভগিনীদের এই শাস্তি। ইমাম গাজ্জালির মত শিক্ষক যাকে ইসলামে সবচে' উজ্জ্বল দার্শনিক বলে সবাই মানে, তিনি এই কথা বলে যেতে পারলেন। এ তো, "জন্মই আমার আজন্ম পাপ" হয়ে গেলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১১:৫৯

সংস্কৃতি হারালে, বাংলাদেশ শুধু মানচিত্রে থাকবে- আত্মায় থাকবে না

একটি জাতিকে ধ্বংস করতে সব সময় যুদ্ধ লাগে না।
তার ভাষা, সাহিত্য, গান, নাটক, ইতিহাস আর সংস্কৃতিকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দিলেই... ...বাকিটুকু পড়ুন

=দূরের পাহাড় ডাকছে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১২:০৯


তোমায় ছেড়ে যাচ্ছি বন্ধু
ডাকছে আমায় দূরের পাহাড়
দেখে আসি ঘুরে ফিরে
এই দুনিয়ার মোহ বাহার।

যাবে নাকি সঙ্গে আমার?
নাকি থাকবে ঘরে বসে?
কেমন করে রুখবে আমায়
যাচ্ছো বুঝি অংক কষে?

মানবো না আর নিষেধ বারণ
পাহাড় দেখতে... ...বাকিটুকু পড়ুন

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

×