somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্ষেপ এবং অপেক্ষা,,,,,

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যা হয়ে এল প্রায়, এখনো নয়ন আসছেনা । ফোনে বলল তুমি ১৫ নাম্বার কেয়ারি প্লাজার সামনে বসো,আমি ১০ মিনিটের মধ্যে চলে আসছি ।অথচ আধা ঘন্টা হযে গেলো এখনো কোন খোজ নেই । আমরা যেহেতু বাংলাদেশি এজন্য সাখে ১০ মিনিট, আর শহরটা যেহেতু ঢাকা, এজন্য আরো ১৫ মিনিট,,সবমিলিয়ে ২৫ মিনিট পার করে ৫ মিনিট বেশি হয়ে গ্যাছে ,অথচ এখনো কোন খোজ নাই । আমার অবশ্য অপেক্ষা করতে খুব বেশি খারাপ লাগছে না ।কারনে অকারনে প্রায়ই এই প্লাজার সিড়িতে আমার সন্ধ্যা কাটে । ১৫ মাস আগে এই জায়গা থেকেই জীবনের অন্যতম বড় ধাক্কা খেয়েছিলাম । সেদিন কথা ছিল বিকেলে আমরা ঘুরতে বের হবো । সারা বিকেল ফোন করে ওকে না পেয়ে এ্খানে এসে বসে ছিলাম । প্রায় ৩০ মিনিট বসার পর উঠে যাবার মুহূর্তে মিষ্টিকে সেই প্রথম কোন ছেলের সাথে রিক্সায় দেখি । নিজের চোখ কে সেদিন প্রথম বারের মত অবিস্বাস করেছিলাম । মেস এ ফিরতে হয়েছিলো রিক্সাওলার সাহায্য নিয়ে । এখান থেকেই শুরু । ৯ দিন পর ও রিক্সা খেকে বাসর আর আমার অবস্খান হয়, ঢাকা মেডিকেল এ ।

-হ্যালো, কই তুমি ?
-বাবা. মোহাম্মদপুর এ বিরাট এক জ্যামে পড়ছি ।
-এই তোমার ১০ মিনিট!!
-কি করবো বলো, আমি কি জানতাম এই অবস্খা হবে ।
-আমি কি করবো? রুম এ চলে যাবো নাকি এখানেই বসবো,..হ্যালো হ্যালো হ্যালো ,,

ফোনের চার্জও শেষ । চার্জারটা আবার নষ্ট হয়েছে । এটা দিয়ে ৪র্থ । অরিজিনাল চার্জার নষ্ট হবার পর, দুই মাস পর পর চার্জার কিনতে হয় । বাঙালিদের জন্য আইফোন না । আামদের জন্য নোকিয়া বেষ্ট । নষ্ট হবার সময়ও পাইলোনা,মাসের শেষের দিকেই নষ্ট হলো । পকেট এ আছে তিনটা ২টাকার নোট । কিভাবে যে চলবো মাসের বাকি দিনগুলো ।চাচার কাছেও টাকা চাইতে পারছিনা । মাস এখনো শেষ হলোনা, কিভাবে চাই । কিন্তু সে যদি জানতে পারে আমার টাকা শেষ হয়ে গ্যাছে অথচ তাকে বলিনি, রাগ করবে ।তবুও চাইতে পারছিনা । ছোট বোনের কাছ থেকে কিছুদিন আগেই ৩০০ নিয়েছি । দুদিন পরেই শেষ । বারবার তো আর চাওয়া যায়না । ওর জামাইও আহামরি কিছু করেনা । ধার দেনা করতেও ভয় লাগছে । রাসেল এর ৪ হাজার টাকা এখনো দিতে পারিনি । অথচ নেয়ার সময় বলেছিলাম ১ মাস পরেই দিয়ে দিবো । রাসেল বলেই হইতো এতটা টেনসন নেই । কেনো যেনো ও আমাকে অনেক ভালোবাসে । কিন্তু প্রতিদানে আমি ওকে কিছুই হ্বইতো দিতে পারিনা । সজীব ভাই হইতো ফোন করে পাবেনা ।প্রতিদনি অফিস থেকে বের হয়েই ফোন দেয় । যতসময় ভালো লাগে ৪এ তে আড্ডা দিয়েই একসাথে রুম এ যায় । খুব ভালো মনের একজন রুমমেট পেয়েছি এবার । নর্দান থেকে ইলেকট্রিক ইনজিনিয়ারিং শেষ করে ছোট একটা কোম্পানিতে চাকরি করছে । প্রচন্ড আশাবাদী একজন মানুষ । তাকে যদি বলা হয়, ভাই চলেন চাঁদে যায় । বলবে ঠিক আছে ভাই, এ্ মাসের বেতনটা পেয়ে নিই,তারপর যাওয়া যাবে ।তার সাথে থাকতে থাকতে অমিও অনেক আশাবাদি হয়ে গ্যাছি । কিন্তু এই ফোন নিয়ে হতাশায় পড়ে গ্যাছি । মিষ্টির কাছে এই ফোন অফ থাকার জন্য যে কত বকা খেয়েছি । এখন অবশ্য ফোন এর কারনে কারও কাছে বকা খেতে হয়না । ফোনে অফ পাইলে কেউ অস্তিরও হয়ে যায়না ।
খুব ক্ষুধা লেগেছে । দুপুরে আমি আর রবিন কলা পাউরুটি খেয়েছি । ওর কাছেও টাকা নেই ।আমি আর রবিন একসাথে প্রায় ৪ বছর । মিষ্টি ঢাকা আাসার আগে আমরা দুজন এক রুম এ থাকতাম। দুজনের টাকা এক ব্যাগ এ থাকতো । মিষ্টি আসার পর আমি একা এক রুম নিই । কিছুদিন পর রবিন এর ছোট ভাইও চলে আসে ঢাকাতে । ওরা দুজন এক রুম এ আর আমি একা এক রুম এ । এক বছর আমাদের ৪ জনের এক সুন্দর সংসার ছিলো । সব কিছু এখন স্বপ্নের মত মনে হয় ।
মেস এ বাজার নেই কাল থেকে । শেষ ভাত খেয়েছি গতকাল রাতে । মেস লাইফ এমন নতুন কিছু না । সমস্য হলো রবিন এই ছোট ভাই রাতুল কে নিয়ে । আমি সজীব ভাই ওকে আপন ছোট ভাই এর মতো দেখি । বড় ভাইরা থাকতে ছোটা ভাই না খেয়ে থাকবে, এটা ভালো দেখায়না । রাতে সজীব ভাই এর বাজার করার কথা আছে । দেখা যাক কি হয় । এখন ঝালমুড়ি খাওযা যায় ।
-এই ঝালমুড়ি, ৫ টাকার দাও । ঘুঘনি দিওনা ।
নয়ন এখনো এলোনা !! ঝালমুড়ি খাইতে খাইতে না এলে চলে যাবো রুম এ । আজ রাস্তাই জ্যাম বেশি বলেই মনে হচ্ছে ।
-একটাকা নাই মামা । ৬ টাকা রেখে দিবো ?
-দাও, একটা টাকা দিয়ে একট চকলেট ছাড়া আর কিছু হবেনা । তুমিই রেখে দাও ।
একটা সময় ছিলো,প্রতিদিন সন্ধ্যায় আমি আর মিষ্টি ৮নাম্বারের ঝালমুড়ি খাইতাম । ঝালমুড়ির ঠোঙায় সস্তা প্রেম আর কতদিন । এখন হইতো কে এফ সি তে ।
পৃথিবীতে যতদিন ঝালমুড়ি থাকবে, ততদিন মিষ্টিকে ভুলে যাওয়া সম্ভব না ।
ঝালমুড়িও শেষ হয়ে গেলো । এখনো এলোনা । বাসার দিকে যাবো নাকি আরো কিছুক্ষন বসবো । বাসায় গেলে অবশ্য গিটার নিয়ে টুংটাং করলেও ভালো লাগবে । কিছুদিন হলো গিটার শিখছি আমি আর রবিন । প্রতি সোমবার বিকেলে কাঠালবাগান এক বড় ভাই এর কাছে যায় দুজন। প্রতিবার যাওয়া আসাতে ১০০ চলে যায় । ভাই এস সন্মানি দুজনের ১৫০০ টাকা । পকেটের যা অবস্খা,কাল হেটে যেতে হবে নিষ্চিত । গিটারের স্ট্রিং কিনতে গিয়ে দোকানদারের মাধ্যম দিয়ে মুরাদ ভাই এর খোজ পায় । বাড়ি গাজিপুরে । তোরে মন দিয়া আগুন জ্বালাইছে গানটার প্রথম কম্পোজিসন মুরাদ ভাই এর । তার বন্ধু গানটা গেয়ে বেশ খ্যাতি পেয়ে গ্যাছে , অথচ তিনি এখনো খ্যাপ নির্ভরশীল ,আার আমাদের মত কয়েকজন কে গীটার শেখায় । গীটার কিনেছি প্রায় দেড় বছর । মিষ্টির খুব ইচ্ছা ছিলো আমি গিটার বাজিয়ে ওরে গান শোনাবো । এজন্যই কিনেছিলাম । মুনতাসির এর কাছে এই বৃষ্টি ভেজা রাতে গানটা শিখেছিলাম কনোমত ।ওটাই মিষ্টিকে মাঝে মাঝে শোনাইতাম । বলতো ভালো হইনি, আরো প্রাকটিস করো । মুনতাসি মালাইশিয়া চলে যাবার পর আর কারো কাছে শেখা হইনি । নেট থেকে দেখে দেখে কয়েকটা গান শিখেছি কনোমত । এখন গুরুর কাছে গিয়ে দেখি যা শিখেছি সব ভুল । জানিনা কতদুর শিখতে পারবো । তবে গুরু বলেছে একবছর তার কাছে শিখলে, আর নিয়মিত প্রাকটিস করলে স্টেজ পারফর্ম করতে পারবো ইনশাল্লাহ । ইচ্ছা আছে একদিন খোকসাতে স্টেজ পারফর্ম করার । জানিনা কোনদিন পূরন হবে কিনা । গীটার যতদিন থাকবে মিষ্টিকে ভুলে থাকা ততদিন সম্ভব না ।
এক ঘন্টা হলো বসে আছি । আর না । রুম এ ফিরে যায় ।

বাসায় তালা দেয়া । চাবি নিয়ে বের হইনি । মানিব্যগ টা হারিয়ে যাওয়ার পর চাবি নিয়ে বের হতে মনে থাকেনা । চাবি সাধারনত মানিব্যাগ এর মধ্যোই রাখতাম । আমাকে দেয়া মিষ্টির শেষ গিফট মানিব্যাগ । ভাগ্যক্রমে মানিব্যাগ টা মিষ্টির কাছেই রয়ে গ্যাছে । হইতো ফেলে দিয়েছে ।
যায় আবার ১৫ নাম্বরে গিয়ে বসি । এই ফোন অফ এর জন্য কতগুলো সমস্যা সৃষ্টি হলো । অথচ যখন ফোন ছিলোনা,তখন এ ব্যাপারগুলোকে আমার সমস্যা মনে করতাম না । স্বাভাবিক ব্যাপার মনে করতাম । ২০০৪ এ আব্বু নোকিয় ১১০০ কিনে দিয়েছিলো, সিম ছিলো ডিজুস । মিষ্টি স্কুল গিয়ে দোকান থেকে ফোন করতো । বৃত্তির টাকাগুলো আামাকে ফোন করেই শেষ করতো ।

-কই ছিলে তুমি ? ফোন এর কি হইছে ?
-চার্জ নেই । রুমে চলে গেছিলাম । আর কতক্ষন অপেক্ষা করবো !!? তুমি কখন আসছো?
-এইতো ২ মিনিট হলো,, তোমারে খুজতেছি,,,,
-বাসায় গিয়ে দেখি তালা দেয়া,আমার কাছে চাবি নাই ।
-এখন কি করবো দুজন ?
- ফোনে টাকা আছে ?
-হুম আছে, কেনো?
সজীব ভাইরে ফোন দাও,,
-ওকে
,,,,,,,,,,
কি বললো ভাই ?
৪এ যেতে বললো ।
ওকে চলো..




০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×