somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডা: মেহেদী হাসান
স্রষ্টা আর তার সৃষ্টীকে ভালবাসি। অপ্রয়োজনের চেয়ে প্রয়োজনে থাকতেই স্বাছ্যন্দ্য বোধ করি। অন্যায় এবং অন্যায় কারী কে ঘৃনা করি। প্রকৃতিকে ভালবাসি আর কৃত্রিমত্তা কে অপছন্দ করি। যা আছে তাতেই সুখ খোজার চেষ্টা করি।

আরটি-পিসিআর নাকি র‍্যাপিড এন্টিজেন নাকি এন্টিবডি টেস্ট? কাদের কখন কোন টেস্ট করা উচিৎ?

০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আরটি-পিসিআরঃ আরটি-পিসিআর এর সম্পূর্ন মানে হল রিভার্স ট্রান্সক্রিপশান পলিমারেইজ চেইন রিয়েকশান যাকে ভাইরাল আরএনএ ডিটেক্ট করার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়ে থাকে। এই টেস্ট খুবই সঠিক এবং কার্যকরী। এই টেস্ট কোন ব্যাক্তি কোভিড ১৯ ভাইরাস এ আক্রান্ত হয়ে সংক্রামক হওয়ার পুর্বেই ফলাফল জানিয়ে দিতে পারে যা আগেভাগেই আইসোলেটেড হতে এবং সংক্রমণ কমাতে সাহায্য করে। যাদের মধ্যে ভাইরাসের উপস্থিতি নেই তাদের শনাক্ত করতে পারার ক্ষমতা এই টেস্ট এর প্রায় শত ভাগ, আর যাদের মধ্যে ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদের সঠিকভাবে শনাক্ত করার ক্ষমতা শতকরা ৭০ ভাগের কাছাকাছি। অর্থাৎ যারা প্রকৃত পক্ষে নেগেটিভ তাদের প্রায় শতভাগ সঠিক ভাবে শনাক্ত করতে পারলেও যারা প্রকৃতপক্ষে পজিটিভ তাদের ক্ষেত্রে ৩০ ভাগ পর্যন্ত ভুল ফলাফল দেবার সম্ভাবনাও রয়েছে।
তবে এ ক্ষেত্রে স্যাম্পল যিনি কালেক্ট করছেন তার কর্মদক্ষতার উপরও কিছু বিষয় নির্ভর করে, অনেক সময় স্বাস্থ্য কর্মীদের দের অদক্ষতার জন্যও ফলাফল ভুল হতে পারে। আরটি-পিসিআর এর সবচেয়ে ভাল দিক হল আক্রান্ত ব্যাক্তির শরীরে সিম্পটম প্রকাশ পাওয়ার পূর্বেই এটি ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। নাক থেকে বা এবং গলা থেকে এই টেস্ট এর জন্য স্যাম্পল কালেক্ট করা হয়। আরটি-পিসিআর টেস্ট এর জন্য ল্যাবরেটরি সেটাপ প্রয়োজন এবং এই টেস্ট এর ফলাফল পেতে অপেক্ষা করতে হতে পারে ২-৫ দিন পর্যন্ত।

র‍্যাপিড এন্টিজেন টেস্টঃ মানুষের শরীরে যখন কোভিড ১৯ এর উপসর্গ প্রকাশ পায় তখন এই টেস্ট করলে ভাল ফল দেয়। নাক থেকে বা কোন কোন সময় গলা থেকে এই টেস্ট এর জন্য স্যাম্পল কালেক্ট করা হয়। র‍্যাপিড এন্টিজেন টেস্ট খুবই চটজলদি করা যায়, এর ফলাফল ১৫-৩০ মিনিটের মধ্যেই পাওয়া যায়। এই টেস্ট এর মাধ্যমে শরীরের ভাইরাল প্রোটিন এর উপস্থিতি আছে কিনা সেটি যাচাই করা হয়। তাই কোন ব্যাক্তি আক্রান্ত হয়ে যখন অলরেডি সংক্রামক কিংবা উপসর্গ প্রকাশমান থাকে তখনই কেবল এটি ভাইরাসের উপস্থিতি যাচাই করতে সক্ষম। এই টেস্ট এর একটি বড় চ্যালেঞ্জ হল এটি আরটি পিসিআর টেস্ট এর সমান নির্ভুল রেজাল্ট দিতে পারে না।
র‍্যাপিড এন্টিজেন টেস্ট এ নেগেটিভ আসা মানেই আপনি পুরোপুরি কোভিড ১৯ ভাইরাস থেকে মুক্ত সে কথা বলা যাবে না, তাই চিকিৎসকগন র‍্যাপিড এন্টিজেন টেস্ট এর রেজাল্ট নেগেটিভ আসলে কিছু কিছু ক্ষেত্রে পুনরায় আরটি-পিসিআর এ টেস্ট করবার জন্য পরামর্শ দিয়ে থাকেন। এই টেস্ট এর জন্য প্রফেশনাল হ্যান্ড এর প্রয়োজন নাও হতে পারে, কেউ চাইলে বাসায় বসে নিজে নিজেই এই টেস্ট করে নিতে পারেন।

এন্টিবডি টেস্টঃ এই টেস্ট এর মাধ্যমে মানুষের শরীরে কোভিড ১৯ ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি আছে কিনা তা যাচাই করা হয়। কোন স্পেসিফিক ভাইরাস বা অর্গানিসমের বিরুদ্ধে শরীরে কেবল তখনই এন্টিবডি তৈরী হয় যখন ইতিপূর্বে এই ভাইরাস বা অর্গানিসম দ্বারা আক্রান্ত হয়ে থাকে। যারা কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে আবার নিজে নিজেই সেরে উঠেছেন তাদের ক্ষেত্রে এই টেস্ট এর মাধ্যমে জানা যাবে তারা ইতিপূর্বে আক্রান্ত হয়েছে কিনা এবং তাদের শরীরের এই ভাইরাসের এন্টিবডি উপস্থিত আছে কিনা। তবে মনে রাখা জরূরী এই টেস্ট এর মাধ্যমে আক্রান্ত ব্যাক্তি সংক্রামক কি সংক্রামক নন তা জানা যাবে না, কেবল মাত্র নির্দিষ্ট জীবানুর এন্টিবডি শরীরে রয়েছে কিনা সেটি জানা যাবে।

©মেহেদী হাসান

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২১ রাত ৮:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×