নুডলসের সবচেয়ে সহজ রেসিপি
২৩ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ব্লগে রেসিপি দেয়ার একটা ধুম পড়ে গেছে। এ অবস্থায় হাত গুটিয়ে বসে থাকলে মান-সম্মান আর থাকেনা। সেজন্য আজকে আমার অতি প্রিয় এক রেসিপি দিলাম। আমার এই রেসিপিটা সবচেয়ে সহজ। এরচেয়ে সহজ রেসিপি আর পাবেন না! আশা করি ভোজনরসিকদের কাজে লাগবে।
ব্যাচেলর থাকার কারণে আমাকে প্রায়ই রান্না খাবারের অভাবে অখাদ্য-কুখাদ্য খাইতে হয়। তবে আজকে সেসব না। একেবারে রিয়েল রেসিপি....
উপকরণ-
১. চিকেন ফ্লেভারড ইনস্ট্যান্ট নুডলস- ছোট প্যাকেট (দাম - ইংল্যান্ডে আট পেন্স বা ১১ টাকা, বাংলাদেশে প্রায় ১২ টাকা)
২. একটা হাফ প্লেট
প্রণালী -
নুডলসের প্যাকেটের ভেতর থেকে নুডলস বের করার আগেই তা হাতের কয়েকটা বাড়ি দিয়ে ভাংতে হবে (অতিরিক্ত বাড়ি দিয়ে গুড়ো গুড়ো করবেন না কিন্তু)। এরপর প্যাকেট থেকে নুডলস বের করে হাফ প্লেটে ঢালতে হবে। এরপর প্যাকেটের ভেতর দেওয়া মসলা-লবণ ইত্যাদি নুডলসের উপর এমনভাবে ছিটাতে হবে যেন তা সব জায়গায় সমান ভাবে পড়ে।
হয়ে গেল আপনার নুডলস। এবার তা নিজের ইচ্ছামতো কুড়মুড় করে খেয়ে ফেলুন। খাওয়া শেষে এক গ্লাস পানি খেতে ভুলবেন না কিন্তু।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?
মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?
শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬

ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।...
...বাকিটুকু পড়ুন
ঐ যে হেঁটে যাচ্ছিলাম- দেখলাম
ভণ্ডামি আর প্রলোভন কাণ্ড;
ক্ষমতায় যেনো সব, ভুলে যাচ্ছি অতীত-
জনগণ যে ক্ষেতের সফল ভিত
অবজ্ঞায় অভিনয়ে পাকাপোক্ত লঙ্কা;
চিনলাম কি আর খেলেই ঝাল ঝাল
তবু ভাই চলো যাই, হেঁটে- হেঁটেই...
...বাকিটুকু পড়ুন
তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির...
...বাকিটুকু পড়ুন