somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মরণীয় ঘটনা - ১

০৭ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ব্লগে লিখতে বসলাম নিজের জীবনের একটি মজার ঘটনা সবার সাথে শেয়ার করব বলে। ঘটনাটি ঘটে ২০০৯ সালে। মাত্রই এইচ.এস.সি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে জীবনের মূল ধারার সাথে মিল রেখে যথারীতি ব্যর্থ হলাম। মাথার মেজাজ চরম খারাপ। আমার এক বন্ধু জুনায়েদ বলল, চল এক্সিকিউটিব কেয়ারে ভর্তি হয়। বলা বাহুল্য, জুনায়েদও আমার মত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ব্যর্থ। কোন কিছু চিন্তা না করেই ভর্তি হয়ে গেলাম “Spoken English” কোর্সে। হেলেদুলে যেমন চলার কথা তেমনই চলছিল।

হঠাত একদিন মশিউর ভাইয়া (আমাদেরকে যিনি পড়াতেন) বলেন, আজ তোমরা বৃষ্টি নিয়ে ইংরেজিতে কবিতা লিখবে। সবাই তো বিস্ময়করভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছে। আমাদের ব্যাচের ২/৩ জন আর সবাই ছিলাম ফাঁকিবাজ। কোন রকমে ক্লাসগুলো পার করতাম আর কি! যাই হোক, ভাইয়ার কথা শুনে সবাই দেখি কবিতা লেখা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ বসে রইলাম। ভাবছিলাম বৃষ্টি আপারে তো জীবনে কখনো সহ্য করতে পারি নাই। বসে বসে ভাবছি কি লিখা যায়।

হঠাত জুনায়েদ জিজ্ঞেস করল, লিখছিস না কেন? আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আমি একটু টয়লেটে যাব। আমার টয়লেটের যাওয়ার পেছনে প্রাকৃতিক কোন ডাক ছিল না। তখন আমার একটার রোগ ছিল। কোন বিষয়ে ভাবতে হলে টয়লেটে যেতে হত। ঐদিন টয়লেটে গিয়ে আমার মাথায় কবিতাও চলে আসল। টয়লেট থেকে এসে জুনায়েদকে বললাম, আমার কবিতা রেডি। জুনায়েদ আমার রোগের কথা আগে থেকেই জানত। সুতরাং সে একটা হাসি দিয়ে বলল, লিখে ফেল।

কবিতাটি লিখে ফেললাম। আমার আগে অনেকেরই শেষ। আমি আর জুনায়েদ শেষ করলাম সবার পরে। ভাইয়া এবার পুরা নতুন একটা খেলা খেলে বসল। :-* সবাই নিজের লেখা কবিতাটা সামনে এসে গান গেয়ে শুনাবে। পরে দেখলাম অনেককে আবৃতি করতে দিল। কাউকে বলল রিডিং পড়ার মত করে পড়তে। একেক জনের কাহিনী দেখে আমরা হাসতে হাসতেই শেষ। সবার শেষে ডাক পড়ল আমার। খুশি মনেই সামনে গেলাম। ভাইয়া জিজ্ঞেস করে, তুমি তো মনে হয় খুব খুশি? আমি বললাম, এসব তো সহজ জিনিস। তাই একটু খুশি। কিন্তু এই কথার জন্যে যে বাঁশ খাইতে হবে তা আমি কল্পনাও করিনি। ভাইয়া বলল, তোমার কবিতাটা “Opera” স্টাইলে গাও। জীবনে কখনো গানই করি নাই, আর এখন অপেরা স্টাইলে গান!! মাথা তো ঘুরলোই সাথে নার্ভাসও হয়ে গেলাম।

মনে সাহস রেখে যেই শুরু করলাম সবাই হেসে উঠল। সবার হাসি দেখে ভাইয়াকে বললাম, ভাইয়া আমি পারব না। ভাইয়া বলে তোমাকে পারতে হবে। আবার শুরু করলাম, এবারও সবাই হেসে উঠল। ভাইয়া সবাইকে ধমক দিয়ে থামিয়ে দিল। চোখটা খাতার দিকে রেখে গান গেয়ে ফেললাম। সবাই আমার কবিতা শুনে হা করে রইল। আমার লেখাটা আসলে কবিতা নাকি ছড়া তা আমি নিজেও জানতাম না। আর ইংরেজি গ্রামারের তো বালাই ছিল না। ভাইয়া বলল, সাবাশ। আজকে তুমিই সেরা পারফর্মার। :-* এবার আমি ভাইয়ার দিকে হা করে তাকিয়ে আছি।

এই দিনটির কথা কখনো ভুলতে পারব না। আমার স্মরণীয় দিনগুলোর একটা। এই কবিতাটা নিয়ে পরে অনেকেই অনেক খোঁচা দিছে। পরে মজাই পেতাম। হাজার হোক, নিজের লেখা তো!! :D আপনাদের জন্যে কবিতাটা শেয়ার করলাম...

Rain is pain
Sometimes it gives us entertain
Some roads broken
Some things stolen.

Crop washes away
Cattle go away
Farmer losses wealth
Man losses health.

River becomes full of water
Drain becomes filter.

বিঃ দ্রঃ ইংলিশে দুর্বল তাই এটা নিয়ে কেউ মন্তব্য করবেন না।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×