দেখতে দেখতে রোজা শেষ হতে চলল। আর কয়েকদিন পরেই শাওয়ালের ছাঁদ দেখার সাথে সাথে বাংলাদেশের টিভি চ্যানেল ও রেডিও চ্যানেল সমূহে বেজে উঠবে নজরুল ইসলামের লেখা ও আব্বাস উদ্দিনের সুর করা প্রিয় এবং পরিচিত সুর " .. রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ..................।"
আমরা যারা জীবন জীবিকা এবং পড়াশুনার তাগিদে আত্নীয়, পরিজন ছেড়ে এই যান্ত্রিক ঢাকা শহরে পড়ে আছি তারা একটু নির্মল বাতাসের জন্য, আত্নীয় পরিজনের সাথে ঈদের খুশী ভাগ করে নিতে পাড়ি জমাবো গ্রামের উদ্দেশ্যে। আর তার জন্য প্রস্তুতি আর ও কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে।
দীর্ঘ্য লাইনে দাড়িয়ে গতকাল হানিফ পরিবহনের ঢাকা টু খুলনা একটা টিকেট পেয়েছি তা ও পছন্দের সময়ে নয়, তার বেশ আগেই।
১৭ তারিখ বিকাল ৪ টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমি।
আপনারা কে কোথায় কথন যাচ্ছেন আওয়াজ দেন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




