সামু তে লেখালেখি করতে গিয়ে কখন যে কার পোষ্টে কি মন্তব্য করি তা বুঝা দায়। এখানে প্রকৃত নাম পরিচয় নিয়ে খুব কম লোকেই লেখে আর নিক দেখে সকলের প্রকৃত পরিচয় বুঝে উঠা সম্ভব হয় না। তাই সব ব্লগারের অবস্থান আমার কাছে এক, সেখানে বয়স, লিঙ্গ এসবের কোন ভূমিকা নেই।
এক ব্লগারের সাথে ব্লগে মাঝে মধ্যে কমেন্ট চালাচালি হতে হতে আমি জানতে পারি সে আমার এলাকার ব্লগার কিন্তু নিক দেখে তাকে চেনা সম্ভব হলো না। এর পর ফেসবুকে তাকে ফ্রেন্ড হিসাবে এ্যাড করার পর তার পূর্ণ নাম পেলাম, কিন্তু যে নামে আমি তাকে চিনি সেটা জানা হলো না। পরশু রাতে দেখি তিনি ব্লগে এবং ফেসবুকে অনলাইনে, ফেসবুক চ্যাটিং এ আমন্ত্রন জানালাম, সে ও রেসপন্স করল এরপর তার সাথে অনেক কথা হলো। কথাবার্তার এক পর্যায়ে আমার ধারনা হল সে অমুক আর সে ধারনার প্রেক্ষিতে তাকে বেশ কিছু প্রশ্ন করলাম এবং আমি মোটামুটি নিশ্চিত হলাম। এরপর তার প্রকৃত নাম জানতে চাইলাম, কিন্তু সে ও কনফিউজ্ড ছিল আমার পরিচয় নিয়ে। পরে আমরা দু'জনে দু'জনার পরিচয় দিলাম এবং দেখলাম সে আমার কাছের এক ছোটবোন।
ফেসবুকে তার ছবি দেখে তাকে চিনতে পারিনি কারন আমার সাথে তার যতবার দেখা হয়েছে সে বোরকা পরা ছিল। এমন আর ও কিছু বন্ধৃ রয়েছে এ সামুতে যারা শুধু ব্লগার হিসাবেই অনেকদিন আমার কাছে পরিচিত ছিল এবং পরে দেখা গেল তারা আমার ছোট্টকালের দোস্ত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



