কাব্য এর বাড়ি খুলনা শহরেই আর ঈদ উপলক্ষ্যে সে খুলনাতেই ছিল। আর আমার গ্রামে যাওয়া আসার পথেই খুলনা শহর। ইচ্ছা ছিল এবার ঈদে খুলনার ব্লগারদের নিয়ে ছোটখাট একটা আড্ডা দিব, কিন্তু সময় সুযোগের অপেক্ষায় সেটা আর হয়ে উঠল না। কিন্তু ঈদের আগে শ্রাবণসন্ধ্যা আপু ব্লগে জানিয়েছিলেন ২৫ তারিখ সন্ধ্যায় তিনি খুলনা পৌছাবেন। আমি আর কাব্য সুযোগটা হাতছাড়া করার সম্পূর্ণ বিপক্ষে ছিলাম। সে হিসাবে ঢাকা আসার টিকেট নিলাম রাত ১০:৪৫ এ।
গতকাল সন্ধ্যায় খুলনা এসেই ফোন করলাম কাব্যকে। সে আসতে রাজী হলো এবং আমি তাকে হানিফ পরিবহন কাউন্টারে আসতে বললাম। এরপর ফোন দিলাম শ্রাবণসন্ধ্যা আপুকে। আপু জানালেন তিনি পৌছাতে পৌছাতে ১০ টা বেজে যাবে। তারপর ও তিনি চেষ্টা করবেন আমাদের সাথে দেখা করার।
আমি তখন দুই জনপ্রিয় ব্লগারের অপেক্ষায় বসে রইলাম হানিফ কাউন্টারে। ৯:০৫ এর সময় আমার সেল ফোনটি বেজে উঠতেই দেখি কাব্যের ফোন, রিসিভ করতেই সে জানালো সে হানিফ কাউন্টারের সামনে, এদিক ওদিক তাকিয়ে দেখলাম ভদ্র, নিরীহ একটি ছেলে মোবাইলে কথা বলছে কিন্তু বিশ্বাস হতে চাচ্ছিল না এটা লেঞ্জা ছাড়া বান্দর। যাই হোক, পরিচিত হলাম দু'জন এরপর চা খেতে খেতে শ্রাবণসন্ধ্যা আপুর জন্য অপেক্ষা করছি আর ব্লগীয় আড্ডা চালিয়ে যাচ্ছি দু'জন। আলোচনার বিষয়বস্তু সামু আর বিশেষ করে 'ইউটার্ন'।
রাত সাড়ে নয়টায় আমার সেলফোন আবার ও বেজে উঠল দেখলাম শ্রাবণসন্ধ্যা আপু। জানালেন তিনি হোটেলে পৌছে গেছেন, আমরা তাকে বললাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে রিসেপমনে আসতে। আমি আর কাব্য হোটেল রিসেপশনে পৌছালাম ৩ মিনিটের মধ্যে। রিসেপশনে বসে ও আমরা ব্লগ নিয়ে আলোচনায় মেতে রইলাম। হঠাৎ এক আপুকে আসতে দেখলাম আমাদের দিকে, এসেই জানতে চাইলেন দূর্ভাষী ও কাব্য কিনা আমরা। পরিচয় হলো, কথা হলো সাথে সাথে জাফনার খবর ও নেয়া হলো। আর সবচেয়ে বড় যে জিনিসটি আপুর কাছ থেকে জানলাম সেটা হচ্ছে মিরপুর আড্ডার সারসংক্ষেপ।
এরপর আপু কাব্যকে দিলেন একটি কাস্টার্ড কেক আর আমাকে দিলেন একটি চকলেট ওয়েফার। আর দু'জনের জন্য একটাই সফট ড্রিংক 'ক্লেমন'। আপুর সাথে জমিয়ে আড্ডা দিরাম রাত ১০:২০ পর্যন্ত। সেখানে আমাদের তিনজনের প্রফেসনাল লাইফ, ব্যক্তিগত জীবন কোনকিছুই বাদ গেলো না। আড্ডার ফাকে মোবাইলে কথা হলো আর এক সেলিব্রেটি ব্লগার 'গোয়েবলস' এর সাথে। আপুর সম্পর্কে আমাদের ধারনা হলো আপুর লেখা পড়ে মনে হয়নি আপু এতটা উদার এবং ফ্রি একজন মানুষ। সবচেয়ে ভালো লেগেছে আপুর বড়বোন সুলভ ব্যবহার।
ইচ্ছা না থাকলে ও আড্ডাটা কাল ওখানেই শেষ করতে হয়েছে, আপুর কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কাব্য ফিরে এলাম হানিফ কাইন্টারে এবং একফাকে দু'জনে একসাথে ছবি ও তুলে নিলাম। রাত ১০:৪০ এ বিদায় নিলো কাব্য এবং আমি উঠে বসলাম গাড়িতে। কিন্তু সারাক্ষণ একটা কথাই মুধু মনে হতে লাগল ভার্চূয়াল জগতের অদেকা মানুষগুলি সামনাসামনি এত ভালেঅ হয় কিভাবে।
আমার এবং কাব্যের একটা ছবি (আপত্তি থাকায় ছবির মানুষদের চেহারা বাদ দেয়া হলো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


