somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেত্রকোনায় ইসলামী ব্যাংকের হিসাব প্রত্যাহারের হিড়িক

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের আন্দোলন থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বর্জনের ডাক আসার পর ‘অনিশ্চয়তার’ মধ্যে ইসলামী ব্যাংক নেত্রকোনা শাখা থেকে কযেক শ’ গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিচ্ছেন।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ গণজাগরণ আন্দোলনের স্থানীয় সমর্থকরা সোমবারই এ শাখা ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছিল।

এর আগে তারা জামায়াত নেতাকর্মীদের পরিচালিত নেত্রকোনা আইডিয়াল হাসপাতাল প্রাইভেট লিমিটেড, আইডিয়াল স্কুল ও রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজে তালা ঝুলিয়ে দেয়।

তরুণদের ওই ঘোষণার পর মঙ্গলবার সকালে ব্যাংক খোলার আগেই হিসাব প্রত্যাহারের জন্য গ্রাহকরা শহরের ছোট বাজারের হাশেম প্লাজায় ব্যাংক কার্যালয়ে ভিড় করতে থাকেন।

সকাল ৯টায় ব্যাংকের কার্যালয় খুলতেই গ্রাহকরা তাদের হিসাব প্রত্যাহারের আবেদন শুরু করেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে গ্রাহকদের জটলাও বাড়তে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পঁচাত্তর বছর বয়সী জুবায়েদুল ইসলাম (হিসাব নম্বর ৯১৯৩) দুপুর সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টায় তিনি ব্যাংকে এসেছেন।

দুপুর পর্যন্ত দুই থেকে তিনশ জন হিসাব প্রত্যাহার করে টাকা তুলে নিয়ে গেছেন বলে তার ধারণা।

৯১৯২ নম্বর অ্যাকাউন্টের গ্রাহক হেনা আক্তার জানান, যে কোনো সময় ব্যাংকটি বন্ধ হয়ে যেতে পারে- এমন আশঙ্কা থেকেই তিনি হিসাব প্রত্যাহার করে জমা টাকার পুরোটাই তুলে নিয়েছেন।

ব্যাংকের ব্যাপস্থাপকও ব্যাংক বন্ধ না হওয়ার নিশ্চয়তা দিতে না পারায় হিসাব প্রত্যাহার করেছেন বলে জানান গ্রাহক আব্দুল মোতালেব (হিসাব নম্বর ১৫৭২)। একই কথা বলেন ৪৭৯০ নম্বর হিসাবের মিনা আক্তার।

ইসলামী ব্যাংকের নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক জানান, সকাল থেকে বেশ কিছু গ্রাহক তাদের হিসাব প্রত্যাহার করে নিয়েছেন।

তবে ঠিক কতোজন হিসাব প্রত্যাহার করেছেন তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই ব্যাংক কর্মকর্তা।

নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান জানান, ব্যাংকটির নিরাপত্তায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।


ধন্যবাদ নেত্রকোনার মানুষদের।


সূত্র
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×