somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলাম আর জামাতে ইসলাম এক নয় ----- রিপোস্ট

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামই সৃষ্টিকর্তার নিকট গ্রহনযোগ্য একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সম্প্রীতির ধর্ম। কিন্তু আজ এই মহান ধর্মকে বিতর্কিত করছে ইসলামের সেবক নামধারী কিছু মানুষ, যারা সবসময়ই ধর্মকে তাদের ব্যবসার পূঁজি হিসাবে ব্যবহার করে আসছে। কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলেই বিষয়টি সবার কাছে পরিস্কার হবে বলে আশা রাখি।

আমরা যারা ইসলামের অনুসারী তারা মুসলমান নামে পরিচিত। আমাদের আদর্শ প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা: )। বিদায় হাজ্জের ভাষনে প্রিয় নবীজি নিজ মুখেই বলে গেছেন আমি আমার উম্মতের জন্য পথনির্দেশিকা হিসাবে রেখে যাচ্ছি মহান আল্লাহ তা’আলার পবিত্র কুরান মজিদ আর নবীজির সুন্নাহ এবং হাদীস।

এখানেই জামাতে ইসলামীর সাথে ইসলামের সবচেয়ে বড় পার্থক্যটা রয়ে গেছে। মুসলমানদের পথনির্দেশিকা হলো কুরান, হাদীস আর সুন্নাহ, আর জামাতে ইসলামীর পথনির্দেশিকা হলো একজন বিধর্মী ড: মরিচ বুকাইলি রচিত এবং আবু আলা মওদুদীর অনুবাদকৃত কুরান হাদীসের কিছু অপব্যাখ্যা।

শুধু এখানেই নয়, জামাতে ইসলাম কথায় কথায় জিহাদের কথা বলে। ইসলামী দৃষ্টিকোন থেকে জিহাদ দুই প্রকার ১) জিহাদী আকবর ২) জিহাদী আসগর।

জিহাদী আকবর হলো সবচেয়ে বড় জিহাদ যা একজন মুসলমানের সবসময়ের জন্য প্রয়োজন আর জিহাদী আকবরের সঙ্গায় বলা হয়েছে “কু-প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করাই হলো জিহাদী আকবর”। এবার আসা যাক কু প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ বলতে কি বোঝায়। আর কিছুই না, মানুষ হিসাবে আমাদের যে ষড় ঋপু বা শত্রু রয়েছে সে গুলিকে পরাস্ত করে উন্নত চরিত্র গঠন। আর এই ছয় শত্রু হলো – লোভ, মোহ, কাম, ক্রোধ, মদ ও মাৎশর্য। কিন্তু আজকের জামাতে ইসলাম কি এই ছয় শত্রুকে জয় করতে পেরেছে! ১৯৭১ সালে ধর্ষন, লুন্ঠন, অগ্নীসংযোগ, হত্যাসহ তাদের মানবতাবিরোধী অপরাধগুলিই বলে দেয় তারা কত বড় জিহাদী?

জিহাদী আসগর বলতে বুঝানো হয়েছে ধর্মযুদ্ধ। কিন্তু আজ তারা কোন ধর্মযুদ্ধ করছে? বোমামেরে অন্যএকজন মুসলমানকে হত্যা করা, অগ্নীসংযোগ করে জীবন্ত মানুষ পুড়িয়ে মারা আর বায়তুল মোকাররমে অগ্নি সংযোগ করে স্যাবোটাজ করতে চেয়ে তারা প্রমাণ করতে চায় তারা জিহাদ করছে (জিহাদী আসগর)!

এবার আসি তাদের আরও কিছু ভন্ডামীতে। ইসলামী ব্যাংকের নামে তারা ব্যবসা করছে এবং বলছে তাদের মূলনীতি সুদ নয় মুনাফা। তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় লাভ লসের অংশীদারিত্বের ভিত্তিতে। কিন্তু কেউ কোনদিন শুনেছেন কোন ব্যাংক থেকে ঋণ নিয়ে আপনি ব্যবসা করে লস করেছেন আর ব্যাংক তার দায় নিয়েছে?
ইসলামে সুদকে হারাম করা হয়েছে, যা ইসলামী ব্যাংক ও স্বীকার করে এবং বলে তারা সুদ নয় মুনাফা নিয়ে কারবার করে। কিন্তু সুদ ও মুনাফার মধ্যকার পার্থক্য কি তাদের জানা নেই, নাকি তারা জেগে জেগে ঘুমান! আমরা সবাই জানি কোন বিনিয়োগ বা আমানতের বিপরীতে পূর্ব নির্ধারিত কোন চার্জ সুদ নামে পরিচিত আর মুনাফা বা ক্ষতি নিরুপিত হয় প্রকল্প বাস্তবায়ন শেষে বা কোন অর্থবছর শেষে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক তার বিনিয়োগে বা আমানতে পূর্ব নির্ধারিত কোন চার্জ ধার্য করে কি না। আমার মনে হয় এ প্রশ্নের উত্তর আর আমার দেয়ার দরকার নেই, সারা দেশের মানুষ এটা জানে।

কাজেই জামাতে ইসলাম কোন ইসলামী দল নয়, জামাতে ইসলাম আর ইসলাম এক নয়। ইসলামী ব্যাংক ইসলামের মূলনীতি মানে না। তারা আধুনিক পূঁজিবাদের ধারক বাহক এবং ধর্মের লেবাস পরিহিত ধর্মব্যবসায়ী যারা সাধারন মানুষকে ধোকা দেয় ধর্মকে পূঁজি করে।


তাই বলতে ইচ্ছা হয়-
“আজকে দেখি স্বাধীনতার শত্রুরা ঐ যায়, মুখে তাদের মিষ্টি বুলি সাধুর পোষাক গায়”।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×