somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আম জনতার কিছু প্রশ্ন

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে কখন ও ভাবিনি এভাবে লিখতে হবে। আজ কয়েকদিন ধরে জামাতে ইসলাম ও তার দোসরদের দৌরাত্ন দেখে বাধ্য হচ্ছি এভাবে লিখতে। আজকে জামায়াতে ইসলামী দেশব্যাপী যা করছে তাকে এককথায় কি বলবেন? আমি একাত্তর দেখিনি, মা-বাবা ও মুরব্বীদের কাছে শুনেছি সেই ৯ মাসের কথা, শুনেছি আমার বাবা, চাচা, মামার রণাঙ্গনের অভিজ্ঞতা। মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কোনদিন রাষ্ট্রের কাছ থেকে নূণ্যতম কোন সুবিধা তো দূরে থাকুক স্বীকৃতিটুকুও আশা করিনি। কিন্তু আমার ধমনীতে প্রবাহিত হচ্ছে মুক্তিযোদ্ধার রক্ত।
আজ জামাত ও তার দোসর রা আমাকে ৭১ এর ঘটনা চাক্ষুষ দেখার সুযোগ করে দিলো। ২৫ মার্চ কাল রাতে হানাদার বাহীনি প্রথম আঘাত হেনেছিল রাজারবাগ পুলিশ লাইনে। তারপর সারাদেশে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক এলাকাসহ, ধর্মীয় প্রতিষ্ঠানে। ৪২ বছর পরে আজ আবার জামাতী হায়েনারা একই ভাবে ঝাপিয়ে পড়েছে ৭১ এর মত। তারা আঘাত করেছে আমার স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক জাতীয় পতাকায়, আঘাত করেছে আমার ভাষার জন্য শহীদদের স্মৃতি বিজড়িত শহীদ মিনারে। এখানেই তারা থেমে থাকেনি আক্রমন করেছে রাষ্ট্র ব্যবস্থার উপরে, প্রথমেই তাদের টার্গেট পুলিশ প্রশাসন, এরপর সাংবাদিক এবং ধর্মীয় প্রতিষ্ঠান। জাতীয় মসজিদ থেকে শুরু করে মন্দির কোন কিছুই তারা বাদ রাখছে না। দেশে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় রত পাকিস্তানের ঔরসে জন্ম নেয়া ঐ জারজেরা।
আর ঐ জারজদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে স্বাধীন বাংলাদেশের এক অন্যতম দল, যদিও দলটির জন্ম ক্যান্টনমেন্টে তবু একজন মুক্তিযোদ্ধার হাতে সৃষ্টি দলটির এহেন ভূমিকা ক্ষুব্দ করছে সমগ্র জাতিকে। আজ দেশের একজন সাধারন নাগরিক হিসাবে বিএনপি’র কাছে আমার প্রশ্ন
- ৭১ এ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানাদার বাহীনির বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন এবং জেড ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন তার স্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়া কিভাবে যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর তথাকথিত মহিলা আমিরের ভূমিকায় অবতীর্ণ হলেন?
- বিএনপি তে অনেক নেতা কর্মী রয়েছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন, তারা কিভাবে বিএনপির আজকের এ অবস্থান মেনে নিচ্ছেন?
- বিএনপি বাঙ্গালী জাতীয়তাবোধকে ধ্বংস করে অনেক আগেই বাংলাদেশী জাতীয়তাবোধে চলে এসেছেন এবার কি তারা পাকিস্তানী জাতীয়তবোধে নাকি জামাতি জাতীয়তাবোধে বিশ্বাসী হতে চলেছেন?
- প্রজন্ম চত্বরকে বিতর্কিত করার অপচেষ্টার অংশ হিসাবে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন?
উপরের প্রশ্নগুলির জবাবগুলি আপনাদেরকে দিতেই হবে। নইলে আপনারা জামাত শিবির ও যুদ্ধাপরাধীদের সাথে যে সঙ্গমে মিলিত হলেন আজ তার ফলাফল দশ মাস পরে আপনারা পাবেন। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলার জনগনকে ছিনিমিনি খেলার অপচেষ্টা করবেন না, তার ফল কখনও ভালো হয় নি এবং ভবিষ্যতে ও ভালো হবে না।
প্রজন্ম ১৩ এর কাছে আমার আহবান আসুন এই সব পাকিস্তানী জারজদের প্রতিহত করি, প্রতিহত করি ৭১ এর পরাজিত শক্তিকে, সেই সাথে প্রতিহত করি মুক্তিযোদ্ধের স্বপক্ষের শক্তি হিসাবে দাবীদার সেই ঘৃণ্য দলকে যারা আজ জামাত শিবির ও যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয়ই শুধু দিচ্ছে না, তাদের বাচাতে রাজপথে নেমে আমার ভাইকে হত্যা করছে, ক্ষতিসাধন করছে জাতীয় সম্পদকে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×