somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'নিয়তি'কে পরাজিত করে

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মা মারা গেছেন যখন কাওসারের বয়স দেড় বছর। বাবা প্রায় ১৯ বছর ধরে জেল খাটছেন। দারিদ্র্য আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে কাওসার, তার ভাই আর তাদের দাদিকে। কিন্তু দমে যায়নি কাওসার। অনটন প্রচণ্ড ব্যাঘাত ঘটাচ্ছে কিন্তু কাওসার অটল। সে এবার

এইচএসসি পরীক্ষা দেবে। কাওসারের দাদি ৯০ ঊর্ধ্ব বিধবা সাফিয়া বেগম। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। চলতে ফিরতে কষ্ট হয়। তার ওপর হাড় কাঁপানো শীত। কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি পথে নেমেছেন। এইচএসসি পরীক্ষার্থী নাতির জন্য হাত পাতছেন। নাতিকে পড়াবেন, মানুষ করবেন। নিয়তির কাছে হার মানলে কি চলবে?
'মোর নাতি পরীক্ষা দেবে। শহরে থাহা খাওয়ার লইগ্যা মোর নাতিরে আমনেরা কয়ডা টাহা আল্লার ওয়াস্তে দান করেন। দ্যার (দেড়) বছর বয়স থেইক্যা এতিম নাতিডারে পাইল্যা-পুইষ্যা খয়রাত কইর‌্যা ল্যাহাপড়া করাইছি। নাতিডারে শিক্ষিত করার লইগ্যা কিছু দান করেন।' সাফিয়া বেগম রবিবার কলাপাড়া পৌরশহরে সবার কাছে এভাবেই সাহায্য প্রার্থনা করছিলেন।
সাফিয়া বেগম কালের কণ্ঠকে বলেন, 'মোর নাতি কাওসারের বয়স যখন দের, তহন ঘরে আগুন লাগায় ওর মা ফরিদা বেগম মইর‌্যা যায়। ২০ বছর আগে (১৯৯৩ সালের দিকে) এই ঘটনা ঘটে। তহন আর ওর বড় ভাই সাইফুলের বয়স আছেলে সাত বছর। এই ঘটনায় ওর নানা একটা মামলা দেলে ওর বাবা খোকন মৃধার জেল অয়। অহনো মোর পোলাডায় জেলে। শিশুকাল থেইক্যা কাওসাররে আমি পাইল্যা বড় করছি। খয়রাত কইর‌্যা কামাই কইর‌্যা নাতিডারে খাওয়াইছি, ল্যাহাপড়া করাইছি। অহন অয় এইচএসসি পরীক্ষা দেবে। ফরম ফিলাপ করছে। ধানখালী টেকনিক্যাল কলেজ দিয়া পরীক্ষা দেবে। কলাপাড়া শহরে থাইক্যা খাইয়্যা পরীক্ষা দেতে অইবে। শহরে থাকতে খাইতে অনেক টাহা লাগে। কোমনে পামু টাহা। হেইয়্যার লইগ্যা খয়রাত করতে নামছি।'
এ ব্যাপারে ধানখালী টেকনিক্যাল কলেজের প্রভাষক শাহীন মৃধা কালের কণ্ঠকে জানান, ছেলেটির লেখাপড়ার আগ্রহ আর প্রাণপণ চেষ্টার কারণেই আমরা ওর প্রতি সহানুভুতির দৃষ্টি রেখেছি। আমাদের কলেজের পক্ষ থেকে যত দূর সম্ভব কাওসারকে সহযোগিতা করেছি। এখন পরীক্ষার জন্য কলাপাড়া শহরে থাকতে হবে। এ জন্য ওর দাদি সাফিয়া বেগম সবার কাছে সাহায্য প্রার্থনা করছেন।
স্থানীয় মেম্বার মো. রিয়াজ তালুকদার বলেন, 'কাওসার ছেলেটি অত্যন্ত প্রতিভাবান। আমার ধারণা সে জীবনে অনেক বড় হতে পারবে। আমরা তার জন্য কিছু করার চেষ্টা করছি।'


বিঃ দ্রঃ পত্রিকায় হয়তো অনেকেরই চোখে পরে না। তাই এখানে শেয়ার করলাম । সবাইকে শেয়ার করে এই মহান দাদির কথা সবাইকে জানিয়ে দিন । সূত্রঃ কালেরকণ্ঠ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×