somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবি'তে র‍্যাগিং বন্ধে বহিষ্কারের বিধান

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসহায়ত্তের সুযোগ নিয়ে নবাগত শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীদের মানসিক নির্যাতন (র‍্যাগিং) বন্ধের লক্ষ্যে এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তি প্রদানসহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে অভিযুক্ত শিক্ষার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিধানও করা রয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে র‍্যাগিং ক্রমেই বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ঘোষণা দিল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ প্রশাসনিক কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় এসব সদ্ধিান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

বিশ্ববিদ্যালয় সিনেট হলে অনুষ্ঠিত সভায় সদ্ধিান্ত হয়, নবাগত ছাত্রছাত্রীদের র‍্যাগিংয়ের কবল থেকে মুক্ত রাখার লক্ষ্যে বিভাগীয় সভাপতিরা বিভাগীয় একাডেমিক কমিটির সভা ডেকে আগামী সাত দিনের মধ্যে নিজ নিজ বিভাগে নবাগত শিক্ষার্থীদের সঙ্গে পুরান শিক্ষার্থীদের পরিচিতি সভার আয়োজন করবেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, র‍্যাগিং থেকে পরিত্রাণের লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নবাগত শিক্ষার্থীদের বিভাগীয় সভাপতি, ছাত্র-উপদষ্টো, হল প্রভোস্ট, ওয়ার্ডেন ও আবাসিক শিক্ষকদের ফোন নম্বর জানিয়ে দেওয়া এবং নতুন-পুরান শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ক্লাসে আগামী দুই সপ্তাহ কমপক্ষে ৫ মিনিট করে শিক্ষকদের র‍্যাগিংবিরোধী বক্তব্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সভায় জোর দিয়ে বলা হয়, র‍্যাগিংয়ের সঙ্গে কেউ জড়িত হলে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল টিম, বিভাগীয় সভাপতি, বিভাগীয় ছাত্র উপদষ্টোরা অংশ নেন।

কর্তৃপক্ষের দৃষ্টিতে র‍্যাগিং কী : এর আগে জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে র‍্যাগিং পরিচিতি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, র‍্যাগিং একটি জঘন্য সামাজিক ব্যাধি। এই ঘৃণ্য আচরণ দ্বারা ব্যক্তির অপূরণীয় শারীরিক-মানসিক ক্ষতি হতে পারে। র‍্যাগিং নাগরিক অধিকার পরিপন্থী, বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ। নিম্নোক্ত যেকোনো আচরণ র‍্যাগিং হিসেবে গণ্য হবে। যেমন: দৈহিক বা মানসিক পীড়ন, যেকোনো ধরনের অশোভন আচরণ, যেমন : হুমকি, অবজ্ঞাসূচক উক্তি, গালাগাল, তিরস্কার, অশালীন অঙ্গভঙ্গি ইত্যাদি, কারো অধিকারে হস্তক্ষেপ বা কর্তব্যকর্ম থেকে বিরত রাখার চেষ্টা বা মত প্রকাশে বাধাদান, জোরপূর্বক কোনো রাজনৈতিক মতবাদে বিশ্বাসী করা এবং রাজনৈতিক সংগঠনে যুক্ত হতে বাধ্য করা, কারো সামাজিক বা মানবিক মর্যাদাহানিকর কর্মকাণ্ড, চাঁদাবাজি, মুক্তিপণ, ঘুষ বা যেকোনো ধরনের আর্থিক অনাচার, বল প্রয়োগ এবং এক্ষেত্রে মহামান্য হাইকোর্ট কর্তৃক জারিকৃত যৌন নিপীড়নবিরোধী নীতিমালাও স্মরণযোগ্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাগিং-সংক্রান্ত যেকোনো তথ্য প্রদান বা অভিযোগ দাখিল করতে হলে সরাসরি অথবা ফোনে যোগাযোগ ও ফোনে সংক্ষপ্তি বার্তার (এসএমএস) মাধ্যমে তথ্য প্রদান করা যাবে। ফোনে যোগাযোগ করতে হলে প্রক্টর ০১৭১৪০১২৩১৫, সহকারী প্রক্টরবৃন্দ : ০১৮১৮৪৯৩২৫৭, ০১৭১৬৩৯৯৩৭২, ০১৭১৬০৬৪১০৫, ০১৭১২৫০৫৩২৪, ০১৭৪০৯৭৭৯৫৪, ০১৭১২১৬৮০৯৪, ০১৯১৩৬২৪৩৯০, সহকারী প্রক্টর (মহিলা) : ০১৭১২৬৮৭৪৪৫, ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) ০১৭১১৪৬৯২৭৭ নম্বরে ফোন করা যাবে। অভিযোগকারীর নাম গোপন রাখা হবে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হলে নবাগত ছাত্রছাত্রীদের সিনিয়র শিক্ষার্থীরা মানসিক নির্যাতন করছে বলে বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে র‍্যাগ দমনে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সূত্রঃ কালেরকণ্ঠ
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×