“ভাষা” এবং “অমর একুশে বইমেলা” মাসের রক্তিম শুভেচ্ছা সকলকে।
আমাদের মুখের বুলি এই বাংলা ভাষার জন্য কত দুঃখ কত বেদনা সইতে হয়েছে বীর বাঙ্গালিদের।
সালাম,রফিক,বরকত,জব্বার,শফিউরসহ আরও নাম না জানা শহীদের রক্তে অর্জিত আমাদের মায়ের ভাষা,আমাদের প্রাণের ভাষা,আমাদের রাষ্ট্রভাষার যথাযথ মর্যাদা রক্ষার্থে এখনও আমরা সচেতন হতে পারিনি।আসুন, মাতৃভাষার এ মাসে এবং সবসময়ের জন্যই আমরা এর মর্যাদা অক্ষুণ্ন রাখার সপথ করি।
শুদ্ধ বাংলা ভাষা চর্চার অভ্যাস গড়ি। কোটি কোটি বছর বেঁচে থাক আমাদের এই দেশ আমাদের এই ভাষা।।
জয় বাংলা, জয় বাংলাদেশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



