BS211
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি জিজ্ঞেস করি, মৃত্যুর রঙ কী? গাঢ় আশাবাদী রোদ, এখানে তোমার পাল্লা ভেড়াও। আলো ছড়াক শূন্যে থেমে যাওয়া অলটিমিটারের তেরছা কাটায়। এলোমেলো ছড়িয়ে থাকা গ্যাসমাস্ক গুলোয় আটকে আছে অনন্ত বিস্ময়। জানালায় আছড়ে পড়া প্রিয়মুখ গুলো- এখনো ইতস্তত হেটে বেড়াচ্ছে ইথারে।
এখানে আর কখনো সকাল হবেনা। বাতাসে একান্নটি ম্রিয়মাণ কন্ঠে উচ্চারিত হয়েছে সময়কে স্তব্ধ করে দেবার মন্ত্র। দেখো- বারুদের গন্ধ, দুমড়ে যাওয়া ধাতব স্পর্শ, অনাদী আর্তনাদ আর জমে থাকা লাল! এসব পেরিয়ে প্রিয়ন্ময়ী, তোমার নীলচে সাদা জামাটা পরে নিও- দৃষ্টি যেখানে ফিকে হয়ে আসে- স্বপ্নেরা ভুলে যায় পরিচিত চরাচর, রক্তাভ, দুর্দম শিখায় যখন ফুসফুসের বাতাস ফুরিয়ে আসে, নিয়তি অমোঘ জেনেও আমরা যখন সূর্য্যঘেরা একটা দিনের জন্যে প্রাণপণে নিজেদের সাথে স্নায়ুযুদ্ধে লিপ্ত হই, প্রিয়ন্ময়ী, তুমি পেছনে তাকিয়ো না। হেটে যেও হাতে নিয়ে প্রিয় সেই বেড়াল-বেলুন!
কী জানো- মৃত্যু আসলে হরেক রঙ এর! আমরা যখন মারা যাই, তখন ছবি হয়ে যাই। অসংখ্য রঙ এ জড়ানো রঙিন সব ছবি! বিচূর্ণ দাম্ভিক আকাশের শপথ- শোক, জরা বা বিষাদ তখন আমাদের স্পর্শ করেনা একরত্তি!ডাচম্যান / মার্চ ২০১৮
সম্পুরকঃ
প্রিয়ন্ময়ী
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;...
...বাকিটুকু পড়ুন