চড়ুইয়ের উচ্ছাস ফিরে এলে
সব বিশ্বাস অবিশ্বাসকে হারানোর শর্তে আবদ্ধ।
শর্তরা সব সত্য হয়েই জ্বলুক একাকী
আর ছাড়-খার হোক কু-প্রবৃত্তির মন্ত্রণা,
সততার বলে বলীয়ান বালকতার দীপ্তি
জড়ায়ে আঁকড়ে ধরুক শিশুতোষ শুভ্রতা।
গৃহত্যাগী বাউন্ডুলেপনার চেয়ে
বউয়ের কোলে মুখ লুকানো
ঘরকুনো এক উদ্ভিত কুমার
সাজতেই যার ভালো লাগে,
সংসারী হওয়াই যে সে বিবাগীর আজন্মের স্বাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


