ভরাডুবি
আজ কেন রুক্ষ তোমার হাসি
বলছ কথা গভীর ঘৃণার স্বরে
শব্দগুলো জট পাকিয়ে গেলে
বিশ্রি ভাষায় দিচ্ছ আমায় গালি
বললে না তো কি দোষ ছিল আমার
দিচ্ছি কি মই তোমার পাকা ধানে ?
জানি তোমার ফেউ লেগেছে মনে
ভাবছ আমায় ভিনদেশী এক অরি
ফাকতা উড়াও কথার বেড়াজালে
বুঝিয়ে বল এবার সহজ করে
আমার গড়া দেয়ালখানি ভেঙে
তেপান্তরও দিবে বুঝি পাড়ি ?
বেশ ভেবেছ;যাও না যেথায় খুশি
মিছে কেন রাখব তোমায় বেঁধে
সহস্র যুগ পার করেছি সাথে
তাই তো আমায় লাগছে বরাক্ষুরে
আমার মতন মড়াখেকোর বুলি
শুনে তোমার কান পেকেছে বুঝি ?
কেউ জানে না বলছি তোমায় শোন
ঐ যে আমার তক্তপোষের নিচে
লুকানো আছে সায়ানাইডের শিশি
এক ফোঁটাও ভাগ পাবে না তুমি
পুরোটাই শেষ করেছি সবে
একটু পরেই উড়বে তোমার টিয়ে
দেখবে আমার নিরব ভরাডুবি।
ক্লিভেজেই সমাপ্তি
কোন এক ঢেউভাঙা তীরে
অথবা স্বর্গদুয়ারে
দেখ যদি সেই জননীরে
চুপিচুপি বল তার কানে -
সে শিশু আসেনি যে ধরায়
আদরের বাসনা যে হারায়
ক্লিভেজেই শেষ যার স্মৃতি
সে আজও ভোলেনি তাহারে।
যে নাড়ির বাঁধন সে ছিঁড়ে
পালিয়েছে দূর কোন দেশে
বাতাসের ঐ সীমা শেষে
প্রবোধের শব্দ সে ছড়ায়।
পেল না মমতার ছায়া
দেখেনি সে জগতের কায়া
কেউ নাই তার তরে বসে
তবু সে তাহার ছবি সাজায়।
যে পিতার স্বপ্নদূষন
হবে তার হলে আগমন
সে পিতার চোখদুটৈ ছুঁয়ে
দেখতে তবুও অভিপ্রায়।
প্রলয়ের মত তার বুকে
জ্বলে ওঠে পাবকের শিখা
মার নাম ধরে যবে ডাকে
কেউ তারে সাড়া নাহি দেয়।
পাপমতি মানুষের রূপে
কেউ তারে বলেছিল চুপে
ডস খাবে যদি তুমি আস
এ সমাজে কে তোমারে চায়?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



