কবি বন্ধু অভিজিৎ দাসের মত নিরীহ মানুষ আর দেখি নাই। সকালে আরেক বন্ধুর ফোন পেয়ে জানলাম সেই অভিজিৎকেও গ্রেফতার করা হয়েছে। তিনি এখন পল্টন থানায় আছেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা অর্ধদিবস হরতালকে সমর্থন জানিয়ে পথে নামায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।
খুব একটা অবাক হলাম না। নিজের এই নির্বিকারত্বের কারন খুঁজতে গিয়ে বুঝলাম রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহীনির কাছ থেকে এর চেয়ে ভালো ব্যবহার পেলেই বরং অবাক হব। আর কবিদের গ্রেফতার করাটা তো রাষ্ট্র যন্ত্রের পুরানো অভ্যাস।
একটু আগে শুনলাম তানিম নূর (নির্মাতা) সহ আরো অনেক শাহাবাগ থানায় আটক আছেন। ওদিকে দুপুর ১২টায় হরতাল কর্মসূচি শেষ হওয়ার পর সদস্য সচিব আনু মুহাম্মদের নেতৃত্বে জাতীয় কমিটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলন করতে চান। পুলিশ তাঁদের আটকে দিলে মুক্তি ভবনের সিঁড়িতেই তাঁরা সংবাদ সম্মেলন করেন। আনু মুহাম্মদ বলেন, কাল সোমবার বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয় কমিটি। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
আলোচিত ব্লগ
কোথায় পাই পাগলের শ্বশুর

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।