somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশ্যই হাসবেন। অনেক মজার কৌতুক সংগ্রহ

২৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১. কুকুরটা আপনার

ছোট দুইটা বাচ্চা রাস্তার ধারে কুকুরের ছানা নিয়া ঝগড়া করতাছে। এমন সময় হাজির হলো শিক্ষক।
শিক্ষক : কি ব্যাপার তোমরা ঝগড়া করতাছো কেন?
বাচ্চারা : স্যার আমরা ঠিক করছি যে বেশি মজাদার মিথ্যা বলতে পারবে তাকে এই কুকুর ছানাটি দেওয়া হবে।
শিক্ষক : কি বলিস, তোদের বয়সে মিথ্যা কি জিনিস আমরা জানতামই না। আর তোরা এই বয়সে মিথ্যা বলা শিখিস?
বাচ্চারা : স্যার, তাহলে কুকুর ছানাটা শেষ পর্যন্ত পেয়ে গেলেন।

০২. হাতির বাচ্চা

মা জান, হাতির দুধ খেয়ে না একটা বাচ্চার এক সপ্তাহে বিশ পাউন্ড ওজন বেড়ে গেছে।
কি বলিস, তা এটা কার বাচ্চারে?
এটা ঐ হাতিটারি বাচ্চা।

০৩. ইনকামট্যাক্স অফিস
বন্ধু : জানিস দোস্ত, আজ তোর ধন-সম্পদের তারিফ করে এলাম।
ধনী বন্ধু : কার কাছে দোস?
বন্ধু : ইনকামট্যাক্স অফিসারের কাছে।


০৪. আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে

এক লোক হোটেলের সাইনবোর্ড দেখে খুব খুশি হয়ে ইচ্ছেমতো খেলেন।
ওয়েটারঃ স্যার, আপনার বিল ৫০০ টাকা।
লোকটাঃ কী বলছেন ভাই? আমার বিল? কিন্তু আপনাদের সাইনবোর্ডে যে লেখা, আপনি যা খাবেন আপনার নাতি তা শোধ করবে।
ওয়েটারঃ সেটা না হয় না দিন। কিন্তু এই ৫০০ টাকা দিন। এটা আপনার নানা খেয়ে গেছেন।


০৫. ব্যাঙ্কে কত টাকা আছে

প্রেমিকঃতোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব রেখেছো?
প্রেমিকাঃহ্যাঁ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি জানতে চাইলেন, তোমার ব্যাঙ্কে কত টাকা আছে।
প্রেমিকঃকি বললে?
প্রেমিকাঃযা সত্যি তাই বললাম,দুলাখ।
প্রেমিকঃতোমার বাবা কি বললেন?
প্রেমিকাঃতিনি টাকাটা ধার চাইলেন

০৬. চড় মারল।
অফিস থেকে বাসায় ফেরার পথে জনৈক ব্যক্তি একটা রোবট কিনে নিয়ে ‍গেলেন। ‍সত্য-মিথ্যা যাচাইকারী রোবট। মিথ্যা বললে আঘাত করে বুঝিয়ে দেয় এটা মিথ্যা। বেশ খানিক পরে তার ছেলে বাসায় আসল।

বাবা : এতক্ষন কোথায় ছিলে?

ছেলে : স্কুল ছুটির পর একটু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম।
রোবটটি ঠাস করে মারল এক চড়।

বাবা : তুমি মিথ্যে বলছ। সত্য করে বল কোথায় গিয়েছিলে?

ছেলে : সিনেমা দেখতে গিয়েছিলাম।

বাবা : কি সিনেমা দেখেছ?

ছেলে : বেদের মেয়ে জোছনা।

আবারো রোবট চড় মারল।

বাবা : তুমি আবারো মিথ্যা বললে। সত্য করে বল কি সিনেমা দেখেছ?

ছেলে : নাইট কু‍ইন।

ঠাস ঠাস শব্দে রান্নাঘর থেকে ছেলের মা হন্তদন্ত হয়ে ছুটে এলেন।
মা : না হয় একটা ছবিই দেখেছে। তাই বলে এমন করে মারতে হবে নাকি?? এ বয়সে তো মানুষ কত কিছুই দেখে। তোমারই ত ছেলে।

এবার রোবট মহিলাকে চড় মারল।

০৭. internet থেকে download করছি?!?

বিয়ের ১০ বছর পূর্তিতে স্ত্রী বিষন্ন ভঙ্গিতে স্বামীকেঃ “তুমি আমাকে কখনোই ভালোবাসোনি!”
.
… .
.
.
… … স্বামী রেগে গিয়েঃ
“তাহলে এই হাফ ডজন ছেলে-মেয়ে কি আমি internet থেকে download করছি?!?

০৮. আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।

স্ত্রী : এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবেনা । বুঝেছ ?? এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল : “হ আফা ! আফনেই বুঝান তারে । আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি ।

০৯. পরীক্ষায় ফেল

বাবা: যদি পরীক্ষায় ফেল করিস, তুই আমাকে আর বাবা বলে ডাকবি না। ফল বের হওয়ার পর…
বাবা: কিরে, তোর পরীক্ষার ফল কেমন হলো?

ছেলে: আমি দুঃখিত রফিক সাহেব!

১০. bikroy . com এ বিক্রি করে দাও


একদিন মেয়ে বাবার কাছে গিয়ে বলল: বাবা,আমি একটু কথা বলতে চাই! জরুরী!
বাবা: বলো?
মেয়ে: আমি একটা ছেলেকে ভালোবাসি! কিন্তু সে থাকে আমেরিকায়! তার সাথে আমার ডেটিং ওয়েবসাইটে দেখা হয়! facebook এ ফ্রেন্ড হই! whatsapp এ অনেক chat হয়! সে আমাকে skype তে propose করে! আমারা ২ মাস ধরে viber এ প্রেম করছি! এখন আমরা বিয়ে করতে চাই!
বাবা: সত্যি? তাহলে twitter এ বিয়ে কর, tango তে মজা আর হানিমুন কর! আর e-bay থেকে বাচ্চা কিনো, তা রিসিভ করো gmail এ। husband এর সাথে chat
করতে করতে বিরক্ত হলে , তাকে bikroy . com এ বিক্রি করে দাও!

.....সংগ্রহ : জোকস ভান্ডার.......
আজকের জন্য এখানে শেষ।
সমাপ্ত
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×