* প্রায় নয় বছর ধরে ফেয়ার এন্ড লাভলী মাখি। কই, রুপের তো কোন পরিবর্তন হয়নি!!
* প্রায়ই ফ্রুটিকা খাই।অকপটে মিথ্যা বলতে তো কোন প্রবলেম হয়না!!
* টিফিন বিস্কুট খেয়েছি।ব্যাট দিয়ে সিক্স আসে নি, মুখ দিয়ে বমি এসেছে।
* ছোটবেলায় প্রচুর হরলিক্স খেয়েছি। কিন্তু এখনও লিলিপুটই আছি।
* মিঃ নুডুলস তো কালও খেলাম। মিঃ নুডুলসে আছে কি??
* প্রাণ গূঁড়া মসলা দিয়েই আমাদের বুয়া রান্না করতেন। তরকারির অসাধারন (!!) টেস্টের কারনে বুয়া চেন্জ করতে হয়েছে।
* দেশ দেশ বলে যেই দুই জোড়া তরুন তরুনী লাফাতো, তাদের নিজেদের ভাগ্যের বদল হয়েছে। কিন্তু বাংলালিংক সিম ব্যাবহারকারীদেরদিন বদল হয়নি।
* বেন্টেল ব্যাটারী ব্যাবহার করলে চান্দের দেশ থেকে ঘুরে আসা যায়। আমি মোবাইলে বেন্টেল ব্যাটারী নিয়ে সিলেট টু ঢাকা যেতেই চার্জ শেষ। চাঁদের দুরত্ব বেশি, নাকি ঢাকার?? ..…।
* বডিতে এখনও AXE স্প্রে করি নি। করলে কি..___…… ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



