somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন কি সরকারের পাশে কেউই নেই?

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাত্র এক বৎসর আগেও আওয়ামী সরকারের এরকম অবস্থার কথা কল্পনাও করা যায় নাই। তাদের প্রতাপ দেখে মনে হয়েছিলো তারা মনে হয় এভাবেই সরকারের সময় শেষ করবে। বিশাল শক্তিশালী সুশীল গোষ্ঠী, যুদ্ধপরাধীর ভন্ড বিচার আর অসীম শক্তিধর মিডিয়া গোষ্ঠি (যার মধ্যে নাকি আমাদের সামু এবং সামুর প্রগতিশীল ট্যাগধারী ভন্ডরাও ছিলো) এই সব কিছু মিলে কোনভাবেই বোঝা যায়নি যে শেষ সময়ে এসে এরকম লেজে গোবরে হয়ে যাবে সবকিছু। ক্ষমতায় আছে আলীগ সরকার অথচ সবাই মিলে তখন খালি বিএনপির পিন্ডি চটকাতে ব্যাস্ত থাকত। আর বিএনপির মানুষজন কোনরকমে চিপা-চাপা দিয়া চলতো। আর এখন দেখি যেগুলা কয়েক দিন আগেও আওয়ামিলীগের পা চাটতে চাটতে জীবন যেরবার কইরা তারাই এখন কেমন যেন উদাসীন হয়ে গেছে, মনে হয় দর্শন ছাড়া অন্য কিছুতে তিনাদের উৎসাহ নেই। এই প্রসংগে প্রজন্ম ছিয়াশির ষ্ট্যাটাস-টা মনে পড়ে,

একটি সম্ভাব্য ফেসবুক আবহাওয়া পর্যবেক্ষন সংক্রান্ত ঘোষনাঃ

এখন থেকে আগামী নির্বাচন পর্যন্ত ফেসবুকের ডাকাবুকো চেতনাবাজ এ্যাক্টিভিস্টরা গত ৪ বছরের তুলনায় ব্যাতিক্রমভাবে ঋতুচক্রে'র নিয়ম মেনে ঠান্ডা হয়ে যাবে। গত ৪ বছর শীতকালে বিশেষভাবে গরম হয়ে যাওয়ার মত ঘটনা এবার চোখে পড়বে না।

অধিকাংশই লেখালেখি'র ক্ষেত্রে তাদের অতীত পছন্দে'র ক্ষেত্র সাহিত্যে মনোনিবেশ করিবেক। এ্যাক্টিভিস্টদের পরিবারের অভাব অনটন ও দুঃখগাঁথাও প্রকাশ পাবে। চেতনাবাজ নারীগণের স্ট্যাটাসে স্মৃতিকাতর অশ্রু বর্ষিত হবে। চেতনাবাজ তরুন পুরুষগণ বন্ধুদের সাথে আড্ডা'র হাসি-কান্না শেয়ারে মন দিবে। মুরুব্বী চেতনাধারীরা পরিবার জীবনে'র প্রাপ্তি ও অপূর্ণতাগুলো সবাইকে জানান দিবে। আর কিশোর এ্যাক্টিভিস্টরা জোকারী বিদ্যা অনুশীলন করবে।

আগে যারা অপরাপর চেতনাবাজ এ্যাক্টিভিস্টদের সাথে গ্রুপ ফটো আপলোড দিয়ে নিজেদের প্রতিষ্ঠায় ব্যাস্ত ছিল তাদের অনেকেই সেসব ফটো কেন্দ্র করে আভ্যন্তরীন কোন্দলে জড়াবে। এবং বহু বেকার চেতনাবাজ হঠাৎ করেই ' ইয়ে সব ঝুঠা হ্যায়' বলে ক্যারিয়ার গঠনে মনোনিবেশ করবে ঘোষনা'র সহিত।

এদের এহেন আচরন মূলত নির্ভর করবে নির্বাচনের হাওয়া কবে, কোথায়, কিভাবে বইবে তার উপর। তবে, সবকিছুর পরেও তাদের শনি'র দশা ভাব কাটবে কি না, সেটা বলা যাচ্ছে না।

এমত অবস্থায়, জুতা-স্যান্ডেল এবং বিশেষ করে ডিমে'র প্রতি তাদের বিশেষ সাবধানতা অবলম্বনে'র জন্য অবহিত করা যাচ্ছে।

এর লগে বোনাস হিসেবে নেন সিনিয়র ব্লগার কৌশিক আহমেদের আজকের একটি ষ্ট্যাটাস,

নির্দলীয় ও নিরপেক্ষ মানুষের সরকার পরিচালনার অক্ষমতা নিয়ে আমি প্রশ্নাতীতভাবে নিশ্চিত। প্রথমত, তারা রাজনৈতিক নয়, দ্বিতীয়ত তারা রাজনীতির উচ্ছিষ্ট, বাই প্রোডাক্ট ও সুবিধাভোগী। নির্দলীয় ও নিরপেক্ষ মানুষ যারা নিজস্ব পেশায় সফল হয়েছেন তারা কেবল সুবিধাভোগী নয়, কোনো রাজনৈতিক দলের আনুগত্যে না থাকায় রাজনৈতিক মেধাশূন্যতায় বিরাজ করেন। এমন লোকের হাতে এক মিনিট একটা দেশের ক্ষমতা থাকাই যথেষ্ট - তার উপরে কয়েক মাস এবং রাজনৈতিক নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বভার অর্পন হলো নিজের প্যান্টখুলে বসে থাকা। রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিকভাবে ভূমিকা রাখা যেকোনো মানুষের হাতেই থাকতে হবে - চাই সে ভালো হোক বা খারাপ হোক। কারণ একজন রাজনীতিবিদকে শেষপর্যন্ত জনগণের কাছে জবাবদিহি করতে হয়, একজন নির্দলীয় ও নিরপেক্ষ মানুষের যাবতীয় অপকর্মকে কোনোভাবেই আর প্রশ্ন করা যায় না। জেনে শুনে প্যান্টখুলে আহবান করে বসে থাকার পরে কেনো মারা খেলেন - এটা নিয়ে প্রশ্ন করার কোনো মানে থাকে না।

নির্দলীয় ও নিরপেক্ষ মানুষ বলতে কোনো বস্তু নাই। নির্দলীয় সরকার বলতেও কোনো কিছুর অস্তিত্ব তৈরী হয় নাই, হবেও না। সামনের নির্বাচন চাই কোনো দলীয় সরকারের ও নির্বাচিত প্রতিনিধির অধীনেই হোক। এই দলীয় মানুষদের মধ্যে যারা দলের কাছে সবচেয়ে বেশী গ্রহণযোগ্য - দলীয় রাজনীতির প্যারামিটার সমেত, তাদেরকে নিয়েই অন্তবর্তীকালিন সরকার গঠন করা হোক। এই সমস্ত গ্রহণযোগ্য ও দলের প্রতি চরম আনুগত্যশীল রাজনীতিবিদরাই পারবে অন্য রাজনৈতিক দলের সমর্থন অর্জন করতে।


আমরা চেতনাবাজও না, সুবিধাভোগীও না। আমরা সেই সাধারন জনগন, যাদের কে আপনার এসি কারে বসে করুনা অথবা ঘৃনার দৃষ্টিতে দেখেন। আমরা সবই দেখি কে কিসের ব্যাবসা করেন। লেকচারে অযথা বিশেষন লাগালেই আমাদের মাথা কিনতে পারবেননা
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×