
গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি না.. শিলা বৃষ্টি!
এই রকম শিলা বৃষ্টি আমি আমার ২৪ বছরের ছোট্ট জীবনে প্রথম দেখলাম।
সবাই বলে বৃষ্টির আসল মজা নাকি টিনের চালের ঘরে। সৌভাগ্য বসত আমাদের দো'তলাতে টিনের চাল আর আমরা দো'তলাতেই থাকি। তো ভোর রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে বৃষ্টির শব্দে (আসলে শিলার শব্দ হবে) ভয় পেয়ে যায়। হয়তো ভাবছেন বৃষ্টির শব্দে আবার কেউ ভয় পায় নাকি? হুম পায়... যদি যথেষ্ট কারণ থাকে।
একবার চিন্তা করেন যদি কোনদিন ঘুম থেকে উঠে দেখেন আমনাদের টিনের চালে প্রতি ফোটা বৃষ্টির বদলে প্রচন্ড শব্দ করে এক এক টুকরা শিলা পড়ছে আবার কয়েকটা শিলা টিন ভেদ করে আপনার গায়ে এসেও পড়ছে তাহলে সেই সময় আপনার অবস্হাও কেমন হতো! সে সময় আমার গায়ে এমনভাবে শিলা পড়ছিল মনে হচ্ছিল আজকে বোধহয় বৃষ্টি পণ করেছে আমাদের টিনের চালটাকে শিলার বর্ষণে ঝাঝরা করে দেবে।
যাই হোক যশোরের বন্ধুরা শিলা বৃষ্টি কেমন এনজয় করলেন জানাবেন।
হ্যাপী রেইনি মর্নিং...
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



