somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত চিরকুট

১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাকে আজ এ র্পযন্ত পাঁচবার ফোন করলাম,খুব দেখতে ইচ্ছে করছে । অনেক বেশী মিস করছি।
শেষবার কথা বলা শেষে মা জানতে চাইলো:
-ঠিক করে বলতো বাবা তোর কি হয়েছে ? এর আগে তো কখনো এত ঘনঘন ফোন করতি না !
(বড় লজ্জা পেলাম কথাগুলো শুনে)
-অফিসে কোন ঝামেলা ?
– না !
-তোর শরীর খারাপ ?
– না মা ।
-ইউনির্ভাসিটিতে পড়াশুনা ঠিকঠাক মত চলছে ?
-হ্যাঁ মা সব ঠিকঠাক মত চলছে ।

মায়েদের কত চিন্তা সন্তানদের নিয়ে ।পারলে নিজের কলিজাটা কেটে সন্তানের হাতে ধরিয়ে দেয় তার সুখের জন্য ।

মা-রে তোকে কোন মাটি দিয়ে বানিয়েছে আমার ওই বিধাতা ? এক জীবনে তোর এত ভালবাসার দায় কিভাবে শোধ করব রে মা ? তোর ভালবাসার সমুদ্রে আর একবার বৃষ্টি ঝরিয়ে আমাকে ক্ষমা করে দিস মা ! এখনও পারলাম না তোর জন্য কিছু করতে,ভবিষ্যতেও কতটুকু করতে পারব ওই বিধাতাই জানেন ।

যে কথাগুলো মাকে বলতে পারলাম না –

এই ইট-কাঠের শহুরে নাগরিক জীবন আর আমার ভালো লাগছে না । যেখানে সবাই র্স্বাথপর , যেখানে এক পা সামনে এগুতে গিয়েও মানুষ লাভ-লোকসানের হিসাব করে ।এখানে রাতে ঘুমোতে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে । স্বার্থ সিদ্ধির এই যুদ্ধের ময়দানে স্বপ্ন,আবেগ,ভালবাসা,মায়া,মমতার লেশটুকুও নেই আছে শুধু নিষ্ঠুরতা । আবেগ,ভালবাসা,মায়া,মমতার বদলে এখানে সবাই মানুষকে আঘাত করতেই বেশী পছন্দ করে । না না এখানে বসবাসরত মানুষ গুলোকে দোষারোপ করছি না,যে যার মতই ব্যাস্ত নিজের লক্ষ্য অর্জনে,এতসব ব্যাস্ততার ভিড়ে অন্য কাউকে নিয়ে ভাবার সময় কোথায় ? আসলে এখানে পরিবেশটাই এরকম একটু চালাক-চতুর না হলে এ শহরে বসবাস করা বড় দায় । এখানে ভালোবাসাটার বড় অভাব । আমাদের মত পাবলিকদের বসবাস করার জায়গা এটা নয় । আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান,বাবা-মায়ের একমাত্র অবলম্বনও বটে । খুব কম বয়সেই যান্ত্রিক জীবনের চাহিদায় মায়ের বুক ভরা ভালবাসা ছেড়ে চলে আসতে হয়েছে । যে বয়সে পাড়ার ছেলেদের সাথে খেলার মাঠে পড়ে থাকার কথা,যে বয়সে বাবা-মা এর ভালোবাসা ভরা আলিঙ্গনে থাকার কথা,যে বয়সে বন্ধুরা সহ চুটিয়ে আড্ডা দেয়ার কথা সে সময়টাতে আমাকে থাকতে হয়েছে বাবা-মা,জন্মস্থান ছেড়ে অনেক দূরে । তারপর থেকে সারাটা জীবন অধরা সেই মায়াটার কাঙাল হয়ে থাকলাম । জানি এ জীবনে মায়ের ভালবাসার সেই অভাবটা আর কোনদিনই পূরণ হবে না । আশেপাশে যা পাই আপন ভেবে নিয়ে আঁকড়ে ধরে ভালোবাসা খুঁজি । যাকে আপন করে পাই তার ভালবাসা বুকে বেঁধে নিয়ে মায়ের না পাওয়া ভালবাসার অভাবটা ভুলে থাকতে চাই । মাঝখানে ভুলেই গিয়েছিলাম এটা আসলেই দুর্লভ । জোর করে হোক আর অর্জন করে নিয়েই হোক চেষ্টা করলে সব পাওয়া যায়,কিন্তু ভালোবাসা নয় । চাতক যেমন একটুখানি বৃষ্টির আশায় সারাটা বছর অপেক্ষা করে,আমিও কারো ভালবাসা পাওয়ার জন্য তেমনি উন্মুখ হয়ে থাকতাম ,সে বন্ধু , ভাই ,মা,বাবা,বোন বা হোক অন্য কারো । আগাছা যেমন ডাল-পালা পেলে জড়িয়ে ধরে নিজেকে বিস্তৃত করে নিবিড় করে আমিও মাঝখানে একটা ঠাঁই খুঁজে পেয়ে নিজেকে উজাড় করে ভালবেসেছিলাম একজনকে। কিন্তু সেও আমাকে একা করে দিয়ে নিস্ঠূরভাবে জানিয়ে দিল “সে আমার নয়” । পারলাম না তারে ধরে রাখতে । কি আছে আমার ? কি দিয়ে ধরে রাখব তারে ? আমিহীন তার পৃথিবীটা হয়ত অনেক বেশী সুন্দর করে সাজানো । বনের পাখি খাঁচায় কখনো ভাল থাকে না । তাকে যতই দামি সরিষা বীজ,কাউন খেতে দেই না কেন বনের মুক্ত বাতাসে বাঁচার তৃপ্তি আমার এই ছোট্ট খাঁচায় সে কখনো পাবে না ।

তাই ফিরে আসলাম পাখিটারে বনেই ছেড়ে দিয়ে ।ভাল থাকুক আমার প্রানের পাখি । আমি সুখেই আছি এবং থাকব । এ সুখ, সুখে থাকার সুখ নয়,কাউকে সুখে রাখার সুখ । কাছ থেকে হোক আর দূর থেকেই হোক জীবনে অনেক ভালবাসা দেখলাম । মায়ের মত স্বার্থহীন ভালবাসা পৃথিবীর আর কোথাও কারো কাছে নেই ,কখনো পাওয়া যাবে না । অন্য কারো ভালবাসায় মায়ের ভালবাসার অভাব ভুলে থাকার চেষ্টাটা আসলেই বৃথা ।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গাজীপুর থেকে কক্সবাজার: চার বাইকে ছয় সহকর্মীর ১৪ ঘণ্টার নাইট রাইড অ্যাডভেঞ্চার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:০২


আমি শাম্মী নূর-এ-আলম রাজু, থাকি সাভার এলাকায়। ভ্রমণের নেশা আর মোটরসাইকেলের প্রতি ভালোবাসা আমার দীর্ঘদিনের। আজ আপনাদের সাথে শেয়ার করব গাজীপুর থেকে কক্সবাজার হয়ে টেকনাফ ও শাহপরীর দ্বীপের দিকে... ...বাকিটুকু পড়ুন

Personal Cancer Vaccine: আশার আলো দেখাচ্ছে

লিখেছেন কলাবাগান১, ২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৩২


আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ১০০

লিখেছেন রাজীব নুর, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৮



মাঝে মাঝে খুব অবিশ্বাস্য ব্যাপার সহজ ভাবে ঘটে যায়।
এই যে আমি শাহেদ। শাহেদ জামাল। রমিজ উদ্দীনের ছেলে। আমাকে একটা ঘরে বন্ধী করে রাখা হয়েছে। ছোট ঘর। ঘরে... ...বাকিটুকু পড়ুন

শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২



শিশুর নিরাপত্তা কোনো প্রতিষ্ঠানের সুনামের চেয়ে বড়

গতকাল এক বাবার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, তাঁর মেয়েকে একটি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল যৌন নিপীড়ন করেছেন। বাবার প্রতিক্রিয়া সঠিক ছিল... ...বাকিটুকু পড়ুন

দেশটাতো এখন রাজাকারদের....

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৮




একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের... ...বাকিটুকু পড়ুন

×