কর্মস্থলে যাওয়ার সময় রোদে পুড়েছি ,ফেরার সময় ভিজেছি বৃষ্টিতে
মাঝখানের যে সময়টা তাতে করেছি অক্লান্ত পরিশ্রম !!
দিন শেষে হিসেব করে দেখলাম সফলতম আরেকটা দিন কাটল আমার !!
রোদে পোড়ার কষ্ট, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে সৃষ্টিমুলক কর্ম সফলভাবে শেষ করার আনন্দ,
ক্লান্তি শেষে ঘাম জড়ানো শরীরে বৃষ্টিতে ভিজতে পারার তৃপ্তিময় সুখ ।
সবকিছুই ছিল আজকের দিনটাতে !!!
জীবনের একটুখানি মানে খুজে পেলাম আপন চিত্তে !!!
রোদ,বৃষ্টি,ঝড়,পরিশ্রম,দিন শেষে তৃপ্তিময় সুখ এগুলোই আমার আপনজন !!
ছোট ছোট সুখগুলোকে খুজে নিলে আসলে জীবনটা অনেক সুন্দর !!
আজ চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি অনেক বেশী সুখী একটা মানুষ !!
এর আগে শেষবার যখন বৃষ্টিতে ভিজেছিলাম সেদিন একটা খুব বেশী কাছের মানুষ (শুধুমাত্র আমার ধারণাতে) সাথে ছিল। আমার সকল চিন্তা-চেতনা জুড়ে ছিল যার বিচরণ। সে আজ আর নেই । সময়ের ব্যাবধানে,জীবনের প্রয়োজনে,চাওয়া পাওয়ার দোলাচলে,বাঁধন ছিড়ে সে চলে গেছে অনেক দূরে ! তাঁর জন্য একটু খানি হাহাকার ছিল বুকের মাঝে ছিল অস্বীকার করবো না !! আরও কিছুটাকাল হয়তো থাকবে !! তারপর একটা সময় হয়তো আসবে যখন খুব বেশী মিস করবো না তাকে । সেই সময়টার অপেক্ষায় আছি আমি ।
ভালো আছি আমি ভালো থাকুক সে ও ।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




