somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের রাজনৈতীক সংগঠন "জামাতে ইসলামি পাকিস্তান" এর গর্ভে জন্ম নেয় "বাংলাদেশ জামাতে ইসলাম" - এ লজ্জা কোথায় রাখি??

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্রিটিশ নিয়ন্ত্রিত ভারতীয় উপমহাদেশে ১৯৪১ সালে সৈয়দ আবুল আল মউদুদি জামাতে ইসলামি নামের যে সংগঠনটি গড়ে তুলে, ভারত বিভক্তির পর সেটি মুলত পাকিস্তানের লাহোরে হেড-কোয়ার্টার গড়ে। এর পর কেটে যায় প্রায় ৩০ বছর। এই পাকিস্তানি জামাতে ইসলামি সংগঠনটিরই অন্যতম সদস্য ছিল গো. আজম, নিজামি গং...... যারা পরিচালনা করে জামাতে ইসলামি পুর্ব পাকিস্তান ব্রাঞ্চ ...... যারা ১৯৭১ সালে স্বাধীনতার সময় বাংলি জাতীকে উপহার দিয়েছে এক কলংক জনক অধ্যায়। ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ। অথচ স্বাধীনতার ৪১ বছর পর আজও এই সংগঠনটি শহীদদের রক্তে রঞ্জিত বাংলার মাটিতে নির্বিচারে গুলি চালাচ্ছে পুলিশ আর সাধারন জনতার উপর, হরতালের নামে দেশের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে......তবে কি আমরা আজও মুক্তি পাইনি সেই রাজাকার বাহিনির হাত থেকে। স্বাধীনতার ৪১ বছর পরও রাজাকারের হাতে নির্বিচারে পশুর মত মরবে বাংলার মানুষ???? জ্বলবে সারাদেশ??? কেন??? কাদের স্বার্থ রক্ষার জন্য নীরবে চোখের পানি ফেলবেন বাংলার জীবন্ত আর প্রয়াত কিংবদন্তিরা ??? এ লজ্জা কোথায় রাখি।

ছাত্রদলকে দেখে অবাক হবেন। তারাও স্বাধীনতা বিরোধী রাজাকার বাহিনির কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে। বিবেকের তাড়নায় হলেও একবার শাহবাগে আসা কি উচিৎ ছিল না তাদের?? আপনারা ছাত্রদল করেন বলেই কি মুক্তিযোদ্ধাদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা বা সম্মান দেখানোর সৎ সাহস হয় না??? রাজনীতি করি বলে কি আমি আমার মাথা বিক্রি করে দিব দলের নেতার কাছে??

আসুন কিছু প্রশ্ন দিয়ে শেষ করি ----

১। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - এদেশের যুবসমাজের একটি অংশ নির্লজ্জভাবে রাজাকারদের পায়ের ছাপ দেখে পথ চলছে??

২। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - নির্বিচারে গনহত্যা আর ধর্ষণ করেও কসাই কাদেরের ফাসি হয় না??

৩। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - প্রধান বিরোধী দলের নেত্রি আমেরিকাকে ডেকে ডেকে দেশ দিয়ে দিতে চান???

৪। শুধুমাত্র বাঙ্গালী বলেই কি - জাতীর পিতা বঙ্গবন্ধু বাঙ্গালীদের হাতেই নৃশংসভাবেখুন হয়। একই পরিনতি মেজর জিয়াকেও বরন করতে হয়ছে।

অত্যন্ত দুঃখ হয় যখন আজও নিজ চোখে দেখি এক বাঙ্গালী, যিনি সর্বোচ্চ ডিগ্রি (পি.এইচ.ডি) নিচ্ছেন, তিনিও পরস্রিকাতরতা আর নির্লজ্জ পরনিন্দা থেকে বের হতে পারছে না। তাহলে আমারা কি কোনদিনও আলোর দেখা পাবনা??? এ জাতিকে পথ দেখাবে কে???

শুনো ওহে ছাগুর দল। তোমাদের প্রতি রইল করুনা। আর আজ আমার বাংলার যত সধারন মানুষ শাহবাগকে স্লোগানে স্লোগানে প্রকম্পিত করেছ, তোমাদের প্রতি রইল স্যালূট। আজ যে ছোট্ট শিশু বুকের মধ্যে রাজাকারের ফাসি চেয়ে রাস্তায় নেমে আসে তাদের মুক্ত চিন্তার কাছে অন্তত ছাগুদের নৈতিক পরাজয় ঘটেছে। এরাই আমাদেরকে আগামী দিনে আলো দেখাবে।

Ullah Enayet

Lund University, Sweden
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×