মাননীয় প্রধানমন্ত্রী আপনি জবাব দিন, সারা দেশে যেভাবে জামাত শিবির আর বিএনপি মিলে পুলিশ, বিজিবি এবং র্যাব এর উপর হামলা চালাচ্ছে তাতে দেশের নিরাপত্তা ব্যাবস্থা বলে কিছু আছে বলে কি আপনার কাছে মনে হচ্ছে???? আপনি কিভাবে দেশ পরিচালনা করার পরিকল্পনা করছেন আমি জানি না। এই সময় যদি আপনি পুলিশ কে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার অনুমোদন না দেন, তাহলে আপনি ক্ষমতা থেকে সরে দাডান। দেখুন কেমন করে নিরীহ বাঙ্গালী জীবন দিয়ে সার্বভৌমত্ত রক্ষা করে। হায়নার দল আমার পতাকা পুড়িয়েছে, শহীদ মিনার ভেঙ্গেছে, কি করেছেন আপনি ?? আপনি তাদেরকে কিছুই করতে পারেন নি। আপনি পুলিশের নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে পুলিশ কি করে জনগনের নিরাপত্তা দিবে?? আজ সারা দেশের মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। যদি এখনি কঠোর হতে না পারেন, তবে জনতার আস্থা হারাবেন। যুদ্ধাপরাধীদের বিচারের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে না পারলে, আপনার সরকারকে কঠোর পরিনতি বরণ করে নিতে হবে। প্রয়োজনে সেনাবাহিনীকে ব্যাবহার করুন। হায়নার আঘাতে আজ ক্ষত বিক্ষত সারা বাংলা। ভুলে যাবেন না এটি ৭১ এর অসমাপ্ত যুদ্ধের অংশ। এখানে শত্রুর সাথে কোন রকম নমনীয়তা দেখানোর সুযোগ নেই। মাঠ পর্যায়ে প্রতিরোধ এর পাশা পাশি এই হামলার নেপথ্যে যে চক্রটি জড়িত তাদেরকে অতি সত্তর চিহ্নিত করে বিচারের আওতায় না আনতে পারলে এই চোরাগুপ্তা হামলা, বোমা বিস্ফোরন, সংখ্যালঘুদের উপর নির্্যাতন থামানো অসম্ভব। আপনি কি জানেন না, জামাতে প্রতিটি কার্যক্রম হাইকমান্ড থেকে পরিচালীত হয়???? কেন সেই হাইকমান্ডকে নিস্ক্রিয় করতে পারছেন না??? আপনি জবাব দিন, আর কত পুলিশ, বিজিবি, র্যাব মারা গেলে আপনার চেতনা ফিরে আসবে??? আর কত ভুগতে হবে বাংলার মানুষকে???
মাননীয় প্রধানমন্ত্রী আপনি জবাব দিন 


পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়
"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)
গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।
বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন
ভবিষ্যত স্বপ্ন।
পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)

ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন
জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!
স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।

আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পতনের অপেক্ষায়...

(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)
আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।