somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাসত্বের শিকলে বন্ধী বাঙ্গালী জাতীয়তাবাদ

১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগে যুগে বাংলাদেশে যত আন্দোলন হয়েছে লক্ষ করলে একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। ৭১ কিংবা ৫২'র কথা বলব না। কিন্তু ৯০ এর শৈরাচার বিরোধী আন্দোলনকে আমি জাতীয় আন্দোলন বলতে রাজী নই। এটি ছিল একটি রাজনৈতিক আন্দোলন। কারন এই আন্দোলনে আওয়ামীলীগ এবং বিএনপি এর রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল। রাজনৈতিক নেতাদের শিখিয়ে দেয়া বুলি বুকে পিঠে জড়িয়ে নুর হোসেন লাশ হয়েছে। সেই লাশ নিয়ে রাজনীতি হয়েছে। লাভবান হয়েছে কারা??? আওয়ামিলীগ এবং বিএনপি।

আমাদের সামাজিক ব্যাবস্থা থেকে এটি অস্বীকার করার উপায় নেই যে, যেহেতু এখনো দেশের দুই-ত্রিতীয়াংশ মানুষ উচ্চ শিক্ষার সুযোগ পায়নি, প্রায় অর্ধেক মানুষ অশিক্ষিত (যারা এস এস সি পাশ কিন্তু পরিশ্রম করে পেট চালাতে নারাজ তাদেরকে আমি অশিক্ষিতই বলছি) সেখানে আজকের এই কম্পিটিটিভ যুগে তারা তাদের নিজেদের যোগ্যতায় চাকরি পাবে না, এটা খুব সহজেই অনুমেয়। কাজেই পেট চালানোর লোভ দেখিয়ে রাজনৈতিক দলগুলো তাদেরকে পা-চাটা গোলাম বানিয়ে রাখবে এটাই স্বাভাবিক। এই অশিক্ষিত মানুশগুলোর যেহেতু অন্য কোন উপায় নেই, কাজেই তারা তাদের রাজনৈতিক নেতার প্রতি অনুগত্য প্রকাশ করার জন্য খুন-অগ্নিসংযোগ-ধংস ইত্যাদি ইত্যাদি সব কিছুই করবে। কিন্তু বাংলাদেশের যে নাগরিক উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছে, বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করার সুযোগ পেয়েছে, তাদেরকে যখন দেখি তার রাজনৈতিক সমর্থিত দলের পা-চাটা গোলাম এর মত আচরন করে তখন সেই দেশের সভ্যতার বিকাশ কিংবা দাসত্বের মুক্তি কিকরে সম্ভব আমার জানা নেই।

এত বছরের বাঙ্গালী জাতির ইতিহাসে যে কোন জাতীয় ক্রাইসিস এর একটি খুব চমৎকার বিষয় ছিল। সেটি হল এমন জাতীয় ক্রাইসিস-এ অন্তত কিছু বুদ্ধিজীবি আমরা পেতাম যারা জাতিকে পথ দেখাতো। অথচ এত বড় এই গনআন্দোলন হল যেখানে আমি কোন বুদ্ধিজিবীর আবির্ভাব দেখলাম না। খুব দুঃখজনক। প্রশ্ন হল কেন?? তার মানে কি স্বাধীনতার পর আর কোন বুদ্ধিজিবী জন্ম নেয় নি বাংলাদেশে?? তাহলে তারা কোথায়??? নাকি রাজনৈতিক দাসত্বের শিকলে থাকতে থাকতে তারাও ঘুমিয়ে পড়েছে?? হয়ত তাই। কিন্তু নিরীহ বাংলীর কথা কে ভাবে???

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা যখনই দেখেছে তাদের তলা ফুটা হয়ে যাচ্ছে, তখন দেশকে অস্থিশিল করে দিয়ে শুরু হয় তাদের রাজনৈতিক আন্দোলন। পরবর্তিতে তারা সেই রাজনৈতিক আন্দোলনকে জাতীয় আন্দোলনে পরিনত করার পায়তারা শুরু করে এবং কৃতিত্বের সাথে সফল হয়। আর আমরা বেকুব বাঙ্গালী জাতি সেই আন্দলনকে নিজেদের চেতনায় ধারন করে রাজপথে নামি। ফলাফল হিসেবে লাশ হয়ে ঘরে ফিরে নুর হোসেন। তবুও আবেগপ্রবন এই জাতি মরতেও রাজি। ভাবে দেশের জন্য আমি শহীদ। এবার শুনুন মুদ্রার অপর পিঠের গল্প।

যখন এই "নুর হোসেন"রাই রাজীব, ইমরান কিংবা আরিফ জেবতিক হয়ে জাতীয় কোন দাবী নিয়ে রাজপথে নামে, তখন রাজনৈতিক দলগুলো নিজেদের হিসেবের খাতা খুলে বসে পড়ে। সবার আগে চিন্তা করে এতে তাদের কি লাভ - কি ক্ষতি। শাহবাগ আন্দোলন যখন শুরু হল তখন গোটা জাতি ভেবেছে বুঝি সত্যিই ৭১ ফিরেছে প্রজন্ম চত্তরে। অথচ শুধুমাত্র কিছু রাজনৈতিক দলের স্বার্থে আঘাত আসলো বলে তারা বিবেকের মাথায় প্রস্রাব করে নির্লজ্জ্বভাবে সেই আন্দোলনের বিরোধীতা করতে শুরু করল। আর সেই তথাকথিত শিক্ষিত বিবেক বর্জিত মানুষগুলো, যাদের ব্যাগ ভর্তি বড় বড় সার্টিফিকেট, তারাও যেন সেই রাজনৈতিক দলের নেতাদের দেখানো পথে গনজাগরনকে অস্বীকার করল। ফলাফল আন্দোলনের বর্তমান অবস্থা। বাড়তি পাওনা হিসেবে জন্ম নিল "হেফাজতি প্রতারকের দল" যারা মসজিদের ভিতরে দাঁড়িয়ে মসজিদের মাইক ব্যাবহার করে মিথ্যা অপপ্রচার চালিয়ে নিরীহ ধর্মপ্রান মানুষকে উস্কানি দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ধর্ম যাদের কাছে রাজনৈতিক স্বার্থ রক্ষার হাতিয়ার তাদের মত নিকৃষ্ট আর কে হতে পারে আমার জানা নাই। একটি ভিডিওতে দেখলাম কিছু নমরুদের দল ফটিকছড়িতে কিছু নিরস্ত্র মানুষকে কোপাচ্ছে আর সাথে সাথে স্লোগান দিচ্ছে - "আল-করানের আলো, ঘরে ঘরে জ্বালো"। আমার প্রশ্ন হল - এই যদি হয় তোদের আচরন তাহলে ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না কেন?? আল্লাহুয়াকবার বলে এভাবে মানুষের উপর সসশ্র হামলা চালানো কি ইসলামের অপমান নয়?? আল্লাহ্‌ কে অপমান করা নয়?? এটা কোন ইসলামের কথা বলে তারা?? এমন ইসলামের কথা তো নবিজী কখনো বলেন নি। আমি বুকে হাত দিয়ে বলতে পারি - এভাবে যারা ইসলামের অপমান করছে নবিজী সয়ং তাদেরকে অভিশাপ দিবেন। কারন তিনি মানবতার বানী ছড়িয়েছেন সারা বিশ্বে, নৃশংসতা নয়।

খুব সহজ হিসেব। একটি দেশের অর্থনৈতক উন্নতি তখনই হবে যখন সেই দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে। একথা কি আমাদের রাজনৈতিক দলগুলো জানে না। অবশ্যই জানে। এটা তাদের মাথায় ঢুকে যখন তারা ক্ষমতায় যায় তখন। অথচ ক্ষমতা চলে গেলে তারা এক-এক জন দানবে পরিনত হয়। তাদের পোষা কুকুরগুলোকে লেলিয়ে দেয় হত্যা-খুন-অগ্নিসংযোগ চালাতে। ফলাফল ক্ষতবিক্ষত রাজীবের লাশ, বুয়েট ছাত্রের উপর একই উপায়ে নৃশংস আক্রমন। আর শাহবাগীরা উপাধী পায় "নাস্তিক"।

গত প্রায় ১ মাস ধরে দেশে যে সাম্প্রদায়িক দাঙ্গার মত একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি "মাহমুদুর রহমান" নামের এক বাস্টার্ড যে পাকিস্তানি এক গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিপুল পরিমান অর্থ নিয়ে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছে। কাজেই আমার দেশ পত্রিকার সম্পাদককে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী এক শয়তান বলার কারনে আমার বন্ধু আমাকে এফবি থেকে ব্লক করেছে। এমন ঘটনা নতুন নয়। কিন্তু প্রশ্ন হল, আমার উচ্চ শিক্ষা যদি আমাকেই রাজনৈতিক দাসত্বের শিকল থেকে মুক্তি দিতে না পারে, তাহলে সেটি জাতিকে কি দিবে?? দেশের প্রতি আমার দায়বদ্ধতা বলে কি কিছুই নেই?? আমরা আরো কত যুগ এভাবে রাজনৈতিক দলগুলো দারা ধর্ষিত হব?? কবে সত্যিকার অর্থেই নিজেদের অধীকারগুলো বুঝতে শিখব। এই রাজনৈতিক দলগুলোর কাছে আমার একটাই দাবী -

"ভিক্ষা চাই না মা, কুত্তা ক্ষেদাও"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×