৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করাসহ বেশ কিছু প্রতিশ্রুতি ভারতীয় অপারেটরটি বিটিআরসিকে দিলেও গত দুই বছরে (২০১০ সালের ৪ জানুয়ারি শুরু) তারা ২৫০ দশমিক ৯২ মিলিয়ন ডলার বিনিয়োগ দেখাতে পেরেছে যার প্রায় সবটাই খরচ হয়েছে বিদেশে, বাংলাদেশে নয়। বিনিয়োগের অংকের মধ্যে তারা ১৯০.২০ মিলিয়ন ডলারই দেখিয়েছেন কেবল চারটি খাতের ঋণ শোধের মাধ্যমে।
সম্প্রতি টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন-বিটিআরসি-তে সরকারের একটি অডিটে বেরিয়ে এসেছে এসব তথ্য। অডিট রিপোর্টটি এখন প্রকাশের অপেক্ষায়। সংশ্লিষ্টরা বলছেন, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে তারা যেমন ফটকাবাজি করেছেন, একইভাবে বিনিয়োগের ক্ষেত্রেও তারা চতুরতার আশ্রয় নিয়েছে।
তবে এ বিষয়ে এয়ারটেলের কেউ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তাদের জনসংযোগ বিভাগের কাছে এ বিষয়ে লিখিতভাবে জানতে চাইলে অপারেটরটির পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হবে না বলে জানানো হয়। পরে অপারেটরটির একজন তথ্য কর্মকর্তা বলেন, বিষয়টি অনেক পুরনো। তাছাড়া বিটিআরসিসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে এ বিষয়ে নানা সময়ে জানানো হয়েছে। এখানে তাদের নতুন করে কিছুই বলার নেই। বিটিআরসির অডিট প্রতিবেদনটিতে অনেক বিষয়ে আপত্তি আছে। সবগুলো বিষয়ের জন্যেই এই একটি মন্তব্য দিয়ে রেখেছে এয়ারটেল।
বিনিয়োগের নামে এ কি হচ্ছে >>>>>>>>>>>>>>>>>>>>>>>
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

চৌত্রিশ সেকেন্ড
দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।
কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চিবিয়ে চিবিয়ে খুন

পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন
কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।