এই হল আমাদের ডিজিটাল বাংলাদেশ
আট টাকার চাল ৪০ টাকা হলো,
মেনে নিলাম
-
সাত টাকার পেয়াজ ১১০ টাকা হলো,
মেনে নিলাম
-
নয় টাকার কেরোসিন ১০৫ টাকা হলো,
মেনে নিলাম
-
বিশ টাকার সয়াবিন তেল আজ কত
টাকা..??
মেনে নিলাম
-
শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক
দিয়েছে,
মেনে নিলাম
-
মেজর জিয়া স্বাধীনতার ঘোষনা
দিয়েছেন,
মেনে নিলাম
-
নয় মাসের স্বাধীনতা যুদ্ধ করতে
হইছে,
মেনে নিলাম
-
৪৪ বছর ধরে শোষন হচ্ছি রোজ,
মেনে নিলাম
-
পদ্মা সেতুর নামে কোটি টাকা
লাপাত্তা,
মেনে নিলাম
-
তিন টাকার সিগারেট ১২ টাকা হলো,
মেনে নিলাম
-
চার হাজার কোটি টাকার দুর্নীতি
হলো,
মেনে নিলাম
-
শেয়ার বাজার ধসে বহু লোক গলায়
দড়ি দিলো,
মেনে নিলাম
-
অবৈধ ভাবে ক্ষমতায় যায় সরকার,
মেনে নিলাম
-
গর্ভবতী মায়ের পেটে গুলি করে
রক্তাক্ত শিশু,
মেনে নিলাম
-
পাইপের চিপায় পড়ে জুস খায় শিশু
জিহাদ,
মেনে নিলাম
-
পানির বদলে ঘাম খায় দরিদ্র রাজন,
মেনে নিলাম
-
ইসলামের কথা বললে ফাঁসি দড়িতে
ঝুলায়,
মেনে নিলাম
-
দু টাকার ডিম ১০ টাকা দিয়া কিনতে
হয়
মেনে নিলাম,
-
দুইশত টাকার গ্যাস ১০০০ টাকা হলো
মেনে নিলাম,
-
দুই টাকার ইউনিটের বিদ্যুৎ আট টাকা
হয়
মেনে নিলাম,
-
.......এত কিছু মানার পরে ও সামান্য
৭.৫% ভ্যাট এই জাতি মানবে না
তা কি হয় নাকি..??
-
মেনে নিবো কিছু দিন পর,আমরা বড্ড
আবেগি জাতি তাই হুট
করে কিছু মেনে নিতে চাই না কিন্তু
কিছুদিন পর কয়েকটা লাশ
পড়ার পর আমরা ঠিক মেনে নেবো...!!
-
ভাগ্যি ১০ % করে নাই ভ্যাট মাত্র
৭.৫% ভ্যাট দিয়া সারাই দিছে তাই
চুপচাপ ভ্যাট দিয়া দেন,ভ্যাট দিয়ে
দেশ ও জাতির অবৈধ সন্তানদের অর্থ
সম্পত্তির উন্নতির পিছনে ভুমিকা
রাখুন..!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

