মাঝে মাঝে ভাবতে খুবই অবাক লাগে।
এই যে পথে আমি হাঁটছি, যে আকাশের নিচে দিব্বি হেঁটে বেড়াচ্ছি, এগুলো টিকে থাকবে অনেক বছর।
আজ থেকে শত বছর পরও এই আকাশ এরকমই থাকবে। আমাদের বাড়ি থেকে দশ মিনিটের দুরত্বের এই বঙ্গোপসাগরও থাকবে।
সব থাকবে। পাখি গান গাইবে। গাছে ফুল ফুটবে।
প্রতিদিন সূর্য উঠে আবার অস্ত যাবে।
প্রকৃতি তার নিয়মেই চলবে। ঠিক আগের মতই।
শুধু আমি থাকব না। থাকবেনা আমার পরিচিত কেউ।
এই পথ ধরে নতুন কেউ হাঁটবে।
আমাদের আড্ডা দেওয়ার জায়গাটাতে আড্ডা দেবে নতুন কেউ। সম্পূর্ণ নতুন মানুষে দখল করে নেবে আমার আপনার চির পরিচিত জায়গা গুলো। যাদের কেউ আমাকে চিনবে না।
তারা কি কখনো ভাববে তাদের পূর্ব পুরুষদেরও কতগুলো ছেলে এখানে আড্ডা দিত নিয়মিত!
তাদের মতই আনন্দ বিষাদের আলোচনা করত। কখনো হাসতে হাসতে গড়িয়ে পড়ত। আবার কখনো বা বিষন্নতায় কাটিয়ে দিত সময়। যারা এখন নাই হয়ে গেছে।
হারিয়ে গেছে কালের গর্ভে।
আমরা কি আমাদের পূর্ব পুরুষদের নিয়ে ভাবি?
ভাবিনা। ওরাও ভাববেনা।
ভাবতেই অবাক লাগে।
আমাদের পূর্ব পুরুষদের মত আমরাও হারিয়ে যাব কালের গর্ভে।
চিরকালের মত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


