somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণু গল্প, কিংবা গল্প না বা শুধুই কল্পনা

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌরভ যেদিন মেয়েটিকে প্রথম দেখেছিল, সেদিনই বুকের কেমন মোচড় দিয়ে উঠেছিল।
সৌরভ নিশ্চিত এই মেয়েকে সে আগে কখনো দেখেনি। অথচ দেখে মনে হচ্ছে এ তো তার অনেক দিনের পরিচিত।
শুধু যে পরিচিত সেটা না, যেন তার অনেক বেশী কাছের।

সৌরভের ইচ্ছে করেছিল গিয়ে কথা বলে।
কিন্তু সমস্যা হচ্ছে অপরিচিত কোনো মেয়ের সংগে কীভাবে পরিচিত হতে হয় সেটা সৌরভ জানেনা।
সিনেমায় দেখেছে নায়ক গিয়ে নায়িকাকে 'হাই' বলে তারপর হাত বাড়িয়ে দিয়ে নিজের নাম বলে পরিচিত হয়।
বাস্তবে নিশ্চয় সেটা সম্ভব না।
হাত বাড়িয়ে দিলে চিৎকার দিবেনা তার কোনো নিশ্চয়তা নেই।
শেষে পাবলিকের কাছে গণপিটুনি খাওয়ার সম্ভবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সৌরভ নিষ্পলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে। মেয়েটি সৌরভকে এখনো খেয়াল করেনি।
খেয়াল করার মত আলাদা কোনো কারণও অবশ্য নেই। সৌরভের মত এমন হাজারটা ছেলেই তাকে এভাবে তাকিয়ে তাকে প্রতিদিন।
এটা প্রায় প্রতিটি মোটামুটি সুন্দরী মেয়ের ক্ষেত্রে সত্যি।
আর এই মেয়ে তো 'মোটামুটি সুন্দরী'দের চেয়ে অনেক বেশী উপরে।
সৌরভ ভাবছে মেয়েটি তার দিকে তাকাচ্ছেনা কেন!
তার বিশ্বাস মেয়েটি তার দিকে ফিরবে।
গল্পে-সিনেমায় প্রায়ই তো এরকম দেখায়।
সৌরভ বুদ্ধিমান ছেলে। সে জানে গল্পে সিনেমার সাথে বাস্তবের এতটা মিল নেই।
তারপরও তার কেন জানি তার মনে হচ্ছে মেয়েটি একবার হলেও ফিরে তাকাবে তার দিকে। যেন তাকাতেই হবে।
সৌরভ ভাবছে মেয়েটির সাথে যদি আজকে পরিচিত হতে না পারে, তাহলে হয়তো কখনোই তার সাথে মেয়েটির আর পরিচিত হওয়া হবে না।
আচ্ছা সে যদি সরাসরি গিয়ে বলে আমি আপনার সাথে পরিচিত হতে চাই... না না! প্রশ্নই আসেনা।
এরকম ভাবে বললে সন্দেহ করতে পারে।
তাহলে উপায়!
সন্তোষজনক কোনো উপায় সৌরভের মাথায় আসছে না। প্রত্যেকটা উপায়ের সাথে দুইটা করে সম্ভাব্য নেগেটিভ রেজাল্ট বেরিয়ে আসছে। যার কোনোটিই সন্তোষজনক নয়, কোনো কোনোটি বরং বিপদজনক। মহা বিপদজনক।
এসব ভাবতে ভাবতে সৌরভের দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে আসে। সে যেদিকে তাকিয়ে ছিল ফোকাস ঠিক সেদিকে নেই।
দৃষ্টি যেন মহাকাশ ছাড়িয়ে অন্য জগত অতিক্রম করেছে।

সৌরভ অন্যজগত থেকে মনের দৃষ্টি ফিরিয়ে এনে সোজা তাকাল।
মেয়েটি সেখানে নেই।
চলে গেছে। মেয়েটি চলে গেছে।
সৌরভের জগৎ ভেঙে চুরমার হয়ে গেল। রাগে দু:খে তার এখন নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে।
চুল ছিঁড়লে চুল গজাবে।
কিন্তু মেয়েটিকে কি আর খোঁজে পাবে সে?
কোথায় খোঁজবে?
আঠার কোটি মানুষের দেশটি অতটাও ছোট না, যতটা আমরা প্রায় বলি।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৯



১//@দেশ প্রেমিক বাঙালীঃ

তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....

এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×