somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাধানের সমস্যা! (আত্মহত্যা)

২৩ শে মে, ২০১৫ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কিশোর বয়সের ডায়েরী) সবাইকে পড়তে অনুরোধ করছি।
১. জীবন যে সুখ-দুঃখের সমষ্টি সেটা তো জানাই আছে। কিন্তু আমার জীবনে সুখের দেখাই পেলাম না। বলতে গেলে সকল প্রকার দুঃখই যেন আমাকে এক নামে চেনে। সমস্যার অভাব নেই। বাসায় সমস্যা,বাইরে সমস্যা। এই সমস্যা সকলে আমাকে বেঁধে ফেলছে। কারো সাথে শেয়ার করলেই তো সমাধান পাওয়া যাবে। কিন্তু কার সাথে? পরিবার আর বন্ধুদের সাথে? তারা তো “পরিবার” এবং “বন্ধু” নামধারী কিছু জীবমাত্র। তাহলে আর কি করার? “আত্মহত্যা কোনো সমাধান নয়”- এত সমস্যার পরেও কি আর এই কথা ভাল লাগে? নাহ, একদমই না! এবার এই একটাই রাস্তা। আত্মহত্যা! আচ্ছা, আত্মহত্যা মানে তো জীবনের কাছে হেরে যাওয়া। যদি পালিয়ে যাই, তাহলে কেমন হয়? চলে যাব দূরে কোথাও। যেখানে কেউ খুঁজে পাবে না আমাকে। কিন্তু, যাব কোথায়? থাকব কোথায়? সমাধান খুঁজতে গিয়ে দেখছি সমস্যাই বেড়ে চলছে! নাহ! আত্মহত্যাই করবো!

২. ফ্যন-এ দড়ি ঝুলালাম, আর কিছুক্ষণ পর যেখানে আমি ঝুলব। গলায় সেই দড়িটা লাগিয়ে ফেললাম। এখন শুধু পা থেকে চেয়ার সরিয়ে ফেলার কাজটুকু বাকি। “আমি আত্মহত্যা করব!” “আমি আত্মহত্যা করব!” “আমি আত্মহত্যা করব!” শুনেছিলাম ভয়ানক কোন কাজ করতে গেলে এভাবে তিনবার আওড়ালে নাকি সাহস বহুগুন বেড়ে যায়। আমারও তাই হলো। চেয়ারটাকে এক ধাক্কায় সরিয়ে ফেললাম পায়ের নিচ থেকে।

৩. চোখ খুলে তাকালাম ঝাপসা দৃষ্টিতে। এটাই কি মৃত্যুর পরের জীবন? আমার গায়ে ভিন্ন ধরনের কাপড় টের পেলাম। নিশ্চয়ই এটা কাফনের কাপড়। কিন্তু কাফনের কাপড় তো নীল রঙের হয় না; হয় সাদা রঙের। আমার ঘোর কাটতে কিছুটা সময় লাগলো। বুঝলাম, হাত-পা ভেঙ্গে বসে আছি হাসপাতালের কেবিনে। এখন তো মনে হচ্ছে, পালিয়ে গেলেই ভাল হতো। ধ্যত!
(শেষ...)
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৫ দুপুর ২:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×