somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট মুখটা বন্ধ (একটি ছড়া)

২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জন্ম থেকেই ছোট আমি। বয়স কত হলো?
বাস্তবতা আঠারো বলে, সনদ বলে ষোল!

হয়ত মানুষ হবার আশায়, হয়েছিলাম ছাত্র
তখন থেকেই বড় হওয়ার সীমানা শরীর-মাত্র।

ছোট থেকেই শুনছি এসব শিক্ষা পাওয়ার কথা,
শিক্ষা ছাড়া উন্নতি টা ঠুনকো রসিকতা !

চারপাশটা দেখেই যেন চোখ টা একটু খোলে
কল্প-আশায় মিটাই তখন দুধের স্বাদটা ঘোলে।

দিন যায় আর, বাস্তবতায় হচ্ছি আমি বড়
দেশে চলা হাজার ‘অকাজ’ হচ্ছে চোখে জড়!

হেথায় সেথায় অনেক শুনি, “আরে তুমি ছোট!
বয়স তোমার খেলার পড়ার, তার পিছনেই ছোটো!”

“দেশের জন্য পড়তে হবে হতে হবে বড়
নইলে চিন্তা দাম পাবেনা; যাও এখন পড়ো!”

আশা ছাড়ি। রাখব ধরে? বলবে, “তুমি ছোট”
শোনায় অনেক এই সমাজের সংঘ-দল বা জোট ও!

বুদ্ধি না হয় কম ই আমার, ছোটোই আমার মাথা
তাই তো কোনোই ‘বেল’ পায় না আধা-ভাঙ্গা কথা!

খারাপ কাজের বিরুদ্ধে যে করব গলা উঁচু,
লাভ হবেনা ওসব করে, দিনশেষে সব কচু!

এই দুটি চোখ খোলা রেখেই দেখি প্রশ্নফাঁস
জাতি দেখলো,”দেশ আগাচ্ছে! শতভাগ পাশ!”

এরকম কি একটি কথা? আছে হাজার আরো!
বলব যখন, সমাজ তখন বলবে , “তাকে মারো!”

তবুও আশায়, বলব কিছু, খুলতে যাব গলা
দেখা মাত্রই, (শোনার আগে) খেলাম কান মলা!

তোমরা যারা সমাজ চালাও, তোমরা যারা বড়
ওসব কিন্তু আমিও বুঝি, যা করছো করো!

এরই মাঝে বড় হব, চলব তোমার সাথে
আবার কেউ তো ছোট আসবে, দিনে কিংবা রাতে।

স্বপ্ন দেখি, পাল্টাবে সব! ফল- স্বপ্ন ভঙ্গ
বুঝিনা আমি এই সমাজের জটিল সব রঙ্গ।

ভেতর থেকেই বাড়ছি আমি, দেখছে সবাই ‘ছোট’
ভেতর অতি ছোট আশা, ভালো হবার মোটো।

ভেতর থেকে বড় সবাই, বাইরে ছোট’র নাটক,
উন্নতিটাও সবার মাথার জেল খানা তে আটক।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×