somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের হাসি

৩০ শে মে, ২০১৪ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা ,ওগো মা ,
তব চরণ ধূলি
রাখি মম মরমে !
তব অপমানে আমি মরে যাই লাজে শরমে !
দিগ্বিজয়ী আমি ,ধ্বংসের রথে সর্বগ্রাসমান
মম উতশৃঙ্খল পদঘাতে ধূলিত যত শৃঙ্খলিত রাজ্য ,বিজয়ী আমি ,অভিমন্যু ত্রাসমান !
তবুও আমি ব্যর্থ হতে ভালোবাসি ,
যদি দেখি যোজন যোজন মায়ের শুভ্র হাসি !
আমি তাহার অপলক চোখের চাহুনি হেরিতে
শতবার পরিব ফাঁসি !
ভালোবাসি মাগো ?
ওগো তোমার মুখের হাসি !
আমি হাজার বছর ধরে ঘুরিয়া ফিরিয়া
কেঁদেছি দিবানিশি
কেঁদেছি আঁধারে ,খুঁজেছি আশ্রয়
তব আঁচলের নীড়ে প্রশান্তির ছায়ায়
তুমি যেন মোর পূজনীয় ঋষি !
ওগো মা ?
তিল তিল ক'রে গ'ড়েছিলে মোরে
তব গর্ভের 'পরে,
তব দুগ্ধ স্রোতে বেড়েছিনু হায়
শোধিবে কি সে দান ?
ঐ দানে তুমি মহিয়সী নারী ,অমলিন সম্মান !
কতটুকু ছিনু ,এই ক্ষুদ্র প্রাণ
তব দানে , হাসি গানে
আমি উন্নত , উল্লাসিত সংগ্রাম !
তবু ভুলে যাই , কারো গান গাই
আলেয়ার খেলায়, এই আছে এই নাই !
কারো গান গাই !
কত তরঙ্গ বিধৌত স্রোতে ভেসে চলা হাইড্রা সম ঘুরে ফিরে
ক্লান্ত আমি
দেখিনাই তব মুখ
যাহার হাসিতে শতবার মরেও বাঁচিতে জানি
মাগো? পৃথিবী ছলনাময়ী নারী !
শ্রান্ত পৃথিবীর বুকে কত লাঞ্ছনা শুনি
কখনো শুধাইনি মাগো ? কেমন আছো তুমি ?
এমনি অমৃত দুরে ঠেলে হায়
জীবন কেন বিষাক্ত পেয়ালায়
নিশিথে খুঁজে ফিরি মাগো ?তুমি কোথায় ?
কত কেঁদেছি আমি
দিবারাতি নাহি থামি
কেউ শুধায়নি আজো হৃদয়ের কথা
মম ললাটে লেখা গুমরে উঠে ব্যথা
তুমি ছাড়া মাগো কে বুঝিবে সেসবে
কে দেবে মোরে সান্ত্বনা
তাই তো তুমি মা !
অতটুকু নুয়ে পড়া তনু
যবে ছোট ছিনু
রোগে শোকে মর্মর প্রাণ
কেমন করে সেবিছো তুমি
শুনেছিলেম ঘুমপাড়ানির গান !
কাতর কণ্ঠে যবে জ্বরে ভুগে
শয্যায়
ঘুম ছিলোনা মাগো ঐ চকিত চক্ষে
জেগে জেগে কত বিলাপ
আজো লেখা আছে মোর মজ্জায় !
আর ঐ ছিন্ন শয্যায় !
কত প্রদীপ নিভে যায় কত ঘরে
নিভেনি তবু তব প্রদীপ শিখা
আমি আছি তব প্রদীপ হয়ে
চক্ষে চক্ষে প্রতিক্ষণ অনুখনে !
মাগো কত রাতি কেটেছিলো অনাহারে
কেউ শুধায় না ওমন করে
খেয়েছিস খোকা ?
পৃথিবী বদলে গেছে ,আজো আমি আছি এতদূরে
তবু শুনে ফিরি ?তুই এত বোকা !
আমি আজো ফিরে চলি রুধিরাক্ত খেলায়
অবেলায় মনে পড়ে তোমায় মাগো
প্রতিক্ষণে
কত হাসিমুখ দেখি ,কত প্রাণ
কী হতে পারে অত পবিত্র মাগো তোমার কণ্ঠের গান !
যে গান শুনে তৃষিত চাতক
ঘরে ফিরে আসে ,ভাঙে অভিমান !
মাগো , এ পৃথিবীর বুকে কত বীরের রাজ্য
ঐ নেপোলিয়ন ,অটোমানের সাম্রাজ্য
পায়ে ঠেলে দিতে জানি
শুধু তোমার হাসির জন্য মাগো !
তোমার সন্তান আজ কত বড়
কত জ্ঞানীগুনি ,
তবু তব ধৈর্য্যের কাছে পরাজিত আমি
জ্ঞানের সঞ্চারিণী ,
ওগো মা সে'যে তুমি ;
তাইতো তব চরণ চুমি !
ও ধূলায় লুকানো মোর বেহেশতের চাবি
মাগো তোমার ঐ তৃপ্ত মুখেই খুঁজে পাই ফেরদাউসের দাবি !
মাগো কত ব্যথা দিয়েছি ঐ বুকে
ঘাত প্রতিঘাতে অমানুষ আমি
কত ব্যথায় ঝ'রেছিল চোখের বারি
তুমি বলেছিলে ,ওরে বোকা সে অপরাধ ভুলেছি খোকা
তোরে অভিশাপ দিতে নারি !
ওগো মা ,মানুষ নও ?দেবী তুমি স্নেহের সঞ্চারিণী !
এ জীবন যুদ্ধের ঘাত প্রতিঘাতে
আহত আমি , ঘুরে ফিরি
তব আঙিনার প্রান্তে
সে জরামৃত্যুর ক্ষুধা
মুছে যায় পেয়ে
তব স্নেহসুধা !
মাগো এত ঐশ্বর্য ? পেয়েছো কোথায় ?
কোমল ছায়ায়
তিল তিল করে গ'ড়েছো মোরে
কি এক বলিদান ?
যুগে যুগে আমি ,দাসত্ব করি ,গেয়ে তব গান
শোধিবে না সে ঋণ !
কত প্রাচীন
তুমি তবুও অর্বাচীন !
আজি আমি সমৃদ্ধির প্রান্তে দাঁড়িয়ে
তবু ব্যর্থ হতে ভালোবাসি
যদি হেরি তব যোজন যোজন হাসি ?
তব চোখের অপলক চাহুনি দেখিতে মা'গো
শতবার পরিবো ফাঁসি !


মায়ের হাসি, ত্রিশে মে দুইহাজার চৌদ্দ ।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×