
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ সরকারকে ৮০ হাজার অবৈধ অভিবাসীর কথা বলেছেন যারা নাকি বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ইউ তে পাড়ি জমিয়েছিল। ইউ বাংলাদেশ সরকারকে বলেছে যে,, ঐ ৮০ হাজার বাংলাদেশীকে ফিরিয়ে আনলে তারা বাংলাদেশে কর্মসংস্হানের জন্য ফেরত অভিবাসীদের আর্থিক সাহায্য করবে ।
ইউর প্রস্তাবটি আমার কাছে হাস্যকর মনে হচ্ছে । এই ৮০ হাজার বাংলাদেশী কি এক,দুই বছরের মধ্যে চলে গেছে নাকি একটি দীর্ঘ সময় ধরে গেছে ? ইউতে সরকারীভাবে ত কোন শ্রমিক বা অভিবাসী যায় না ,, এতদিন কেন ইউ বাংলাদেশীদের ব্যাপারে কথা বলেনি ?
এখন হঠাৎ করে ইউ ওদোর পিন্ডি সরকারের ঘাড়ে চাপাতে চাচ্ছে । এর প্রধান কারন হল , সিরিয়া সংকট এবং ইউতে অবৈধ অভিবাসীদের জোয়ার । যায় চাপ সামলাতে ইউভুক্ত রাষ্টগুলিকে বেগ পোহাতে হচ্ছে । এতদিন বাংলাদেশীদের ব্যাপারে মুখ না খোলার কারণ হচ্ছে,,,
ইউ দেশগুলি বাংলাদেশী অভিবাসীদের মাধ্যমে কম মূল্যে ওদের কাজ আদায় করে নিত,,,,,,ইউ দেশগুলির জিডিপি বৃদ্ধিতে ৮০ হাজার বাঙ্গালীর ভুমিকা অনেক । এখন নতুন অভিবাসী পাচ্ছে বলে বাংলাদেশীদের প্রয়োজন শেষ !
আমার পরিচিত অনেকেই ইউতে দালালের মাধ্যমে যেতে দেখেছি । যেখানে দেশ প্রতি ১৫-২০ লাখ পর্যন্ত খরচ হয় । এসব টাকার ভাগ কে পায়? বাংলাদেশ, ইউ এবং ইউর সীমান্তবর্তী দেশের দালালেরা নিজেদের পকেট ভর্তি করার মাধ্যমে উচ্চবৃত্ত, মধ্যবৃত্ত বাঙ্গালিদের ইউরোপে পাঠায়। অনেকেই প্রতারণারর শিকার হন,কেউ কেউ রাস্তাঘাটেই আটক হয়ে সব হারিয়ে দেশে ফিরে আসে। ভাগ্যবানরাই ইউরোপের মাটিতে পা রাখার সুযোগ পান।। অনেকে দিনের পর দিন জেল খেটে , না খেয়ে নিঃশেষ হয়ে যায়।
মোদ্দাকথা,বর্তমানে বাংলাদেশের শ্রমবাজার অনেক সংকীর্ণ, এমতাবস্থায় যদি বিশাল সংখ্যক বাংলাদেশীকে দেশে ফেরত আনা হয় তবে দেশের অবস্হা কি হবে আল্লাহ মালুম ! সরকারের উচিত কূটনৈতিক আলোচনার মাধ্যমে ব্যাপারটির সুষ্ঠ সমাধান করা। কেননা, এসব অভিবাসীদের পাঠানো রেমিটেন্সেই দেশের অর্থনৈতিক চালিকা শক্তি টিকে আছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

