জানি না, না দেখে কেন তোমায় মন দিয়েছি
তোমার মায়া আমায় অনেক টানে।
আমি জানি তোমার মনটা আকাশের মত অসীম
হাসিটা হবে চাঁদের মতন।
তুমি আমাকে বিশ্বাস কর
আমিও তোমাকে বিশ্বাস করি।
কোন ঝড় বা সাইক্লোন যেন আমাদের মাঝে ফাঁটল না ধরায়।
তোমাকে দেখতে অনেক ইচ্ছে করে !
আমি শিল্পী হলে
তুলি দিয়ে তোমার ছবি একেঁ দিতাম ।
যেখানে থাকবে
তোমার মায়াবতী চেহারা ।
হালকা তোমার সাজ
থাকবে কাজল কাল আখিঁ
এলোমেলো কেশ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



