somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোদা উপজেলার নাম পরিবর্তন প্রসঙ্গ ও নামকরণের ইতিহাস

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিটি আমি ফটোশপ করি নাই । বোদা উপজেলা লিখে গুগল সার্চ করলেই এমন অনেক ছবি পাবেন যা বোদা উপজেলাকে ব্যঙ্গ করে বানানো হয়েছে । বোদা বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত একটি উপজেলা । বাংলাদেশে কিছু এলাকা বা অঞ্চল রয়েছে যেখানে , বোদা শব্দটি স্থানীয় জনগণের মাধ্যমে অশ্লীল ও অসুন্দর বলে বিবেচিত । বোদা উপজেলার বাইরে কেউ যদি অন্য জেলার কারো সাথে পরিচিত হবার পর যদি বলে তার বাড়ি বোদা উপজেলায় , তখন সে সাময়িক সময়ের জন্য হলেও হাসির খোরাক বা বিব্রতকর অবস্হায় পড়ে ।

বিশেষ করে বোদা উপজেলার বাইরে শহর কেন্দ্রীক শিক্ষা প্রতিষ্ঠানে যদি বোদা উপজেলার কেউ ভর্তি হয় তবে তাকে নিয়ে যে কত মশকরা হয় তা ভুক্তভোগিই জানে। কিছু বন্ধু জেনেও আবার জানতে চায়,, তোমার বাড়ি কই,,,,,? এটা করে জাস্ট মজা নেওয়ার জন্য ।

বোদা উপজেলা নিয়ে অনেক কৌতুক আছে বিশ্ববিদ্যালয়গুলিতে । আমরা যখন ১ম বর্ষে তখন ইমিডিয়েট সিনিয়রা রেগিংয়ের সময় বলত,,,,,,,,,, বল বোদা থেকে গোয়ার দুরুত্ব কত ? উল্ল্যেখ গোয়া ভারতের একটি জায়গার নাম । ইতিহাস এবং আধুনিকতার আলোকে বোদা উপজেলার নাম পরিবর্তন করা এখন সময়ের দাবী । বোদা উপজেলার নাম পরিবর্তন করার জন্য অনেক সভা , আলোচনা হয়েছে কিন্তু তাতে কোন ফুল, ফল কোনটাই আসেনি ।

ইন্টারনেট ঘেটে বোদা উপজেলা নামকরণের একটা ইতিহাস পেলাম :
শিব তাঁর সহধর্মিনীর মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে তাঁর সহধর্মিনীর শব দেহটি কাঁদে নিয়ে পৃথিবীর সর্বস্তরে উন্মাদের ন্যায় ঘুরতে থাকেন এবং প্রলয়ের সৃষ্টি করেন। সে মুহুর্তে স্বর্গের রাজা বিষ্ণুদেব তা সহ্য করতে না পেরে স্বর্গ হতে একটি দুদর্শনচক্র নিক্ষেপ করেন। চক্রের স্পর্শে শবদেহটি ৫২টি ঘন্ডে বিভক্ত হয়। শবের ৫২টি খন্ডের মধ্যে বাংলাদেশে পড়ে ০২টি খন্ড। একটি চট্ট্রগামের সীতাকুন্ডে এবং অপরটি পঞ্চগড় এর বদেশ্বরীতে।

মহামায়ার খন্ডিত অংশ যে স্থানে পড়েছে তাকে পীঠ বলা হয়। বদেশ্বরী মহাপীঠ এরই একটি। উক্ত মন্দিরের নাম অনুযায়ী বোদা উপজেলার নামকরণ করা হয়েছে। করতোয়া নদীর তীর ঘেঁষে নির্মিত বদেশ্বরী মহাপীঠ মন্দিরটি এখন প্রত্নতাত্বিক ঐতিহ্যের নিদর্শন বহন করে।
বিঃদ্র আমার বাড়ি বোদা উপজেলায় নহে ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন লিখলাম? ইচ্ছে হলো তাই। কেন ইচ্ছে হলো?

লিখেছেন সুব্রত দত্ত, ২৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫৯

একজন নিহিলিস্ট হিসেবে যা-ই লিখি তা-ই হয়তো অর্থহীন হয়ে ওঠে। কিন্তু যা ‘অর্থহীন’ তা কি কখনো কিছু ‘হয়ে ওঠা’? যেহেতু জন্মেছি এবং মৃত্যুর জন্য নিরন্তন অপেক্ষা- সেই অপেক্ষাকে কিছুটা স্বস্তিদায়ক... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

কিছু কিছু স্মৃতি ভুলার মত না।

লিখেছেন নাহল তরকারি, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:১৯

আমি এসএসসি পরীক্ষা দিয়েছি ২০১১ সালে। ঐ পরীক্ষার এক মাসের কথা এখনো মনে পড়ে। ১ম পরীক্ষার সময় খাতা পাওয়া, রোল নাম্বার লেখা, প্রশ্ন হাতে পাওয়া এগুলো এখনো মনে পড়ে। মাজে... ...বাকিটুকু পড়ুন

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

×