
স্বাধীনতা মানে,
বালিকার ঠোঁটে পিংক লিপিস্টিক ।
স্বাধীনতা মানে,
সাহসী ছেলের প্রেমিকার কাছে অটিস্টিক ।
স্বাধীনতা মানে,
প্রেমিক -প্রেমিকার অবাধ ঘুরাগুরি ।
স্বাধীনতা মানে,
বন্ধুর দেয়া খুঁচার সুড়সুরি ।
স্বাধীনতা মানে,
বিশ্ববিদ্যালয়ের স্যারদের ক্লাস ফাঁকি ।
স্বাধীনতা মানে,
মনের মাঝে বিসিএসের স্বপ্ন আকিঁ ।
স্বাধীনতা মানে,
চাটুকারদের জয়জয়কার ।
স্বাধীনতা মানে,
সুন্দরী মেয়ের অতিরিক্ত অহংকার ।
স্বাধীনতা মানে,
ক্যান্টিনের পাতলা ডাল ।
স্বাধীনতা মানে,
ট্যান্সপোর্টের আচারের একটু বেশী ঝাল ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



