somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভুত হত্যা - দলমত নির্বিশেষে সোচ্চার হওয়ার এখনই সময়

১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


র‍্যাবের অন্যতম স্লোগান হচ্ছে ‘War Against Terrorism.’ কিন্তু তারাই ‘Crossfire’ ‘Extrajudicial Killing’ ‘State Terrorism’ নামের নেগেটিভ তকমাগুলো নিজেদের আত্মার সাথে জড়িয়ে নিয়েছে। নির্দ্বিধায় খুন করেছে মানুষকে। সে যতো বড় সন্ত্রাসীই হোক বাংলাদেশের সংবিধান কখনোই বিচার বহির্ভূত এসব ক্রস ফায়ার নামক হত্যাকে সমর্থন করে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে-

• আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি-স্বাধীনতা হইতে কোন ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। (অনুচ্ছেদ ৩২)
• ফৌজদারী অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রুত ও প্রকাশ্য বিচারলাভের অধিকারী হইবেন। (অনুচ্ছেদ ৩৫ এর গ)

জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মীদের পরে এবার খোদ আওয়ামীলিগেই ‘নিরুদ্দেশ’ হওয়ার পর বিভিন্ন স্থান থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধারের ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে, পরিবারের কাউকে দু-চারদিন পাওয়া না গেলেই স্বজনরা তাকে জীবিত ফেরত পাওয়ার আশা প্রায় হারিয়ে ফেলছেন। হাসপাতাল মর্গ কিংবা নির্জন কোনো স্থানে অজ্ঞাত কারো লাশ উদ্ধারের খবর পেলেই উৎকণ্ঠিত স্বজনরা সেখানেই ছুটে যাচ্ছেন। আবার অনেকেই ‘নিখোঁজ’ সন্তানের প্রাণভিক্ষা চেয়ে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা ও সরকারের উচ্চপর্যায়ে আবেদন-নিবেদন করছেন।

মার্চ ২০১০ সালে এক ব্রিফিংয়ে র‍্যাব স্বীকার করে তাদের হাতে ক্রসফায়ারে মারা গেছে ৬২২ জন। এর একবছর পর ২০১১ সালে অধিকার নামক একটি সংগঠণ র‍্যাবের খুন সংখ্যাকে ৭৩২ জন বলে প্রকাশ করে। গড়ে প্রায় প্রতিবছর র‍্যাবের হাতে খুন হয় বাংলাদেশের ৮৭ জন নাগরিক। এ সংখ্যাটা তো তাদের স্বীকার্য্য শুধুমাত্র। আর যেটা অন্তরালে থেকে যায় তার হিসেব রাখার লোক কোথায়?

'অন্ধকার দিয়ে অন্ধকার তাড়ানো যায়না'- বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ার, নাশকতার ধোঁয়া তুলে গ্রেপ্তারের পর গুম সবকিছুর পেছনেই ৫ জানুয়ারির বিতর্কিত নির্বাচন রয়েছে। জনগণের অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণের মাধ্যমে ওই নির্বাচন হলে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা যেমন হতো না, তেমনি দেশব্যাপী অস্থিতিশীল পরিস্থিতিও সৃষ্টি হতো না।
দল মত নির্বিশেষে বিচারবহির্ভুত হত্যাকান্ড ( ক্রসফায়ার ) বন্ধে সকলের সোচ্চার হওয়া এখন সময়ের দাবি ।

সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×