somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচন সম্পন্ন হয়েছে। টানা ৩ দিন অনলাইনে সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

গতকাল ৩০ ডিসেম্বর বুধবার এ ফলাফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ। রাজধানীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান সহকারী নির্বাচন কমিশনার মতিউর রহমান আকন্দ।

গত ২৭-২৯ ডিসেম্বও সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে ভোট দেয় সদস্যরা। নির্ধারিত সময়েরর মধ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৬ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে ইয়াসিন আরাফাত কে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান এর আগে ঢাকা মহানগরী উত্তর সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক এবং ২০১৪ সেশনে সেক্রেটারী জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। নব মনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইয়াছিন আরাফাত এর আগে ঢাকা মহানগরীর পূর্বের সভাপতি,কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক,কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং কেন্দ্রীয় অফিস সম্পাদকের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য নবনির্বাচিত সভাপতি বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া তে এমফিল গবেষনায় অধ্যয়নরত আছেন। এবং নবমনোনিত সেক্রেটারী জেনারেল সেক্রেটারী জেনারেল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাষ্টার্স শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের অধিনে এমফিল করছেন।

উল্লেখ্য, ছাত্রশিবির সাংবিধানিক বাধ্য বাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবছরের মতো এবারও গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়। সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয়সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বর্তমান আওয়ামীলীগ সরকারের দমন নিপীড়নের ফলে গত বছরের মতো এবারও কেন্দ্রীয় সদস্য সম্মেলন করা সম্ভব হয়নি। ফলে শিবিরের সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন কাজ কার্যকরী পরিষদের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রীয় সদস্য সম্মেলন করা সম্ভব নাহলেও শিবিরের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী প্রতি বছরই কেন্দ্রীয় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

দরজায় কড়া নাড়ছে সংকট: ডেঙ্গু কি তবে শুধুই দূরের পরিসংখ্যান?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০০


অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

×